দক্ষিণ কলকাতার চারটি বিধানসভা কেন্দ্রের খসড়া তালিকা থেকে ৩২০৭ জনের নাম কমে গিয়েছে। প্রাথমিক ভাবে শনিবার যে অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে সেই পরিসংখ্যানই পাওয়া যাচ্ছে। যদিও কমিশনের ওয়েবসাইটে সরকারি ভাবে এখনও কোনও পরিসংখ্যান দেওয়া হয়নি।
প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে মোট ২৬৭টি বুথ রয়েছে। এই কেন্দ্রের খসড়া তালিকায় ছিল ১ লক্ষ ৬১ হাজার ৫২৫ জনের নাম। নতুন তালিকায় তা কমে হয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ২০১ জন। ‘বিচারাধীন’ রয়েছে ১৪ হাজার ১৫৪ জনের নাম। অর্থাৎ, এখনও পর্যন্ত কমেছে ২,৩২৪ জনের নাম।
আরও পড়ুন:
এ ছাড়া, মেয়র ফিরহাদ হাকিমের এলাকা কলকাতা বন্দর বিধানসভা এলাকায় মোট বুথের সংখ্যা ২৬৬। খসড়া তালিকায় ১ লক্ষ ৭৯ হাজার ৭৩৫ জনের নাম ছিল। নতুন প্রকাশিত তালিকায় রয়েছে ১ লক্ষ ৭৯ হাজার ২৩৯ জনের নাম। এখনও ‘বিচারাধীন’ অবস্থায় আছে ৩২ হাজার ৩৭৮টি নাম। রাসবিহারী বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ২৬৯। খসড়া তালিকায় ১ লক্ষ ৬০ হাজার ২১ জনের নাম ছিল। নতুন তালিকায় রয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৯৫৫ জনের নাম। এখনও যাচাই হয়নি ৮১৫৭টি নাম। বালিগঞ্জে ২৯১টি বুথের মধ্যে খসড়া তালিকায় ১ লক্ষ ৯০ হাজার ২৫ জনের নাম ছিল। নতুন তালিকায় রয়েছে ১ লক্ষ ৯০ হাজার ৭০৪ জনের নাম। অর্থাৎ, এই কেন্দ্রে নামের সংখ্যা বেড়ে গিয়েছে। এখনও ২৩ হাজার ৯৬৮ জনের নাম যাচাই করা হয়নি।
সমগ্র দক্ষিণ কলকাতায় মোট ১০৯৩টি বুথে খসড়া তালিকায় ৬ লক্ষ ৯১ হাজার ৩০৬ জনের নাম ছিল। নতুন তালিকায় রয়েছে ৬ লক্ষ ৮৮ হাজার ৯৯ জনের নাম। মোট ‘বিচারাধীন ৭৮ হাজার ৬৫৭টি নাম।
এই তালিকা চূড়ান্ত হলেও সম্পূর্ণ নয়। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ যতটা এগোবে, তার ভিত্তিতেই তালিকা প্রকাশ করে দিতে হবে। একেই চূড়ান্ত হিসাবে ধরা যাবে না। পরে ধাপে ধাপে আরও তালিকা প্রকাশ করা হবে। এসআইআর-এর তথ্যগত অসঙ্গতির বিচারের ভার কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের হাতে দিয়েছে শীর্ষ আদালত। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছিলেন, আপাতত ৬০ লক্ষ নাম ‘বিচারাধীন’ হিসাবে রয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা