Advertisement
E-Paper

গল্ফগ্রিনে তরুণীর উপর ছুরি নিয়ে হামলা, হাত, গালে আঘাত, অভিযুক্ত প্রাক্তন প্রেমিক পাকড়াও

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক তরুণীর পরিচিত। কী কারণে হামলা, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ১০:২৬
representative photo of molestation.

—প্রতীকী চিত্র।

খাস কলকাতায় তরুণীকে ছুরি দিয়ে আক্রমণ করার অভিযোগ উঠল। শনিবার সকালে গল্ফগ্রিনে রিজেন্ট কলোনি এলাকায় তরুণীর উপর ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তরুণীর হাত, গালে আঘাত লেগেছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই তরুণী তাঁর প্রাক্তন প্রেমিকা বলে দাবি করেছেন অভিযুক্ত যুবক।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবককে পাকড়াও করা হয়েছে। গল্ফগ্রিন থানায় নিয়ে যাওয়া হয়েছে অভিযুক্তকে। ওই যুবক তরুণীর পরিচিত বলে মনে করা হচ্ছে। তরুণীকে আক্রমণের সময় বাঁচাতে গিয়েছিলেন অন্য এক যুবক। কী কারণে হামলা, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগ স্বীকার করেছেন ওই যুবক। তিনি বলেছেন, ‘‘আমার প্রাক্তন প্রেমিকা ছিল (যে তরুণীর উপর হামলা চালিয়েছেন)। কিছু জিনিস নিয়েছিল আমার কাছ থেকে। পাওয়ার ব্যাঙ্ক এবং টাকা নিয়েছিল আমার কাছ থেকে। তাই হামলা চালিয়েছি।’’

Crime police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy