Advertisement
E-Paper

কসবার নার্সিংহোমে লিফ্‌ট ছিঁড়ে পড়ে জখম মহিলা চিকিৎসকের মৃত্যু

সোমবার চতুর্থ তল থেকে লিফ্‌টটি ছিঁড়ে পড়ে। গুরুতর আহত হন চৈতালি এবং তাঁর স্বামী। ওই নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২৩ ১৬:২৪
image of lift

বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে দম্পতিকে ভর্তি করানো হয়। মঙ্গলবার সেখানেই মহিলা (৫৪) চিকিৎসকের মৃত্যু হয়। ছবি: প্রতীকী

কসবার নার্সিংহোমে লিফ্‌ট ছিঁড়ে সোমবার গুরুতর জখম হয়েছিলেন এক চিকিৎসক দম্পতি। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তাঁদের ভর্তি করানো হয়। মঙ্গলবার সেখানেই মহিলা (৫৪) চিকিৎসকের মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম চৈতালি মিত্র। কসবায় চৈতালি ও তাঁর স্বামী একটি নার্সিং হোম চালাতেন। ওই নার্সিংহোমের উপরেই তাঁদের ফ্ল্যাট। সোমবার চতুর্থ তল থেকে লিফ্‌টটি ছিঁড়ে পড়ে। গুরুতর আহত হন চৈতালি এবং তাঁর স্বামী। ওই নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। দু’জনেরই অবস্থা সঙ্কটজনক ছিল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চৈতালির শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। তার জেরেই মৃত্যু হয়েছে তাঁর।

সোমবার সকালে লিফ্‌ট ছিঁড়ে দুর্ঘটনা ঘটে ওই নার্সিংহোমে।। কসবা থানায় খবর দেওয়া হয়। পুলিশের প্রাথমিক ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণে ছিঁড়ে পড়ে লিফ্‌ট। পুলিশের ঘটনার তদন্ত শুরু করেছে।

Lift Broken kasba Nursing Home
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy