Advertisement
E-Paper

Newtown: লিভ ইন পার্টনারের অস্বাভাবিক মৃত্যু, নিউটাউনে ধৃত আইটি কর্মী

পুলিশ সূত্রে খবর, গত চার মাস ধরে থাকদাঁড়িতে রিচা সিংহ নামে এক তরুণীর সঙ্গে ঘরভাড়া নিয়ে থাকছিলেন দেবব্রত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ১২:৫৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিউটাউনে লিভ ইন পার্টনারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার হলেন যুবক। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। ধৃতের নাম দেবব্রত পতি। তাঁকে চার দিন ধরে খুঁজছিল পুলিশ। ধৃতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত চার মাস ধরে থাকদাঁড়িতে রিচা সিংহ নামে এক তরুণীর সঙ্গে ঘরভাড়া নিয়ে থাকছিলেন দেবব্রত। তিনি একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করেন। পুলিশের দাবি, দেবব্রত এবং রিচা লিভ ইন সম্পর্কে ছিলেন। গত ১৫ জুলাই দু’জনের মধ্যে বচসা হয়। সেই বচসা একটা সময় হাতাহাতিতে পৌঁছয়।

অভিযোগ, তার পরই ভারী কিছু জিনিস দিয়ে রিচাকে আঘাত করেন দেবব্রত। অচৈতন্য অবস্থায় রিচাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সেই ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন দেবব্রত। অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন তিনি।

woman Death Newtown
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy