রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই তুঙ্গে উঠল প্রার্থী ঘোষণার তৎপরতা। সব ঠিক থাকলে আজ, সোমবারই প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে বামফ্রন্ট। প্রথম পর্যায়ে কম-বেশি ১৬০টি আসনের ঘোষণা হতে পারে বলে বাম সূত্রের খবর। বামফ্রন্টের শরিক দল ও বাইরে আইএসএফ, সিপিআই (এম-এল) লিবারেশনের মতো দলগুলির মধ্যে আসন ভাগাভাগি এখনও সম্পূর্ণ হয়নি। যে সব আসনে নিষ্পত্তি হয়ে গিয়েছে, সেগুলির প্রার্থী তালিকা রবিবার রাতে আলিমু্দ্দিন স্ট্রিটে জমা দিয়েছে সব শরিক দল। অন্য দিকে, বিজেপির রাজ্য নেতৃত্ব ও কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা প্রার্থী নিয়ে এ দিন বৈঠকে বসেছিলেন নিউ টাউনের হোটেলে। সূত্রের খবর, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সোমবার দিল্লিতে ডেকে পাঠিয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। প্রাথমিক ভাবে প্রায় ১৫০ আসনে বিজেপি প্রার্থীদের নাম ঠিক হয়ে গিয়েছে আগেই। কিছু জট কাটিয়ে সোমবারই প্রথম তালিকা ঘোষণা হয়ে যেতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)