Advertisement
E-Paper

দু’টি দুর্ঘটনায় মৃত্যু তিন জনের

দু’টি পৃথক পথ দুর্ঘটনায় ডেবরায় মৃত্যু হল তিন জনের। মঙ্গলবার রাতের দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়। বুধবার সকালে আর একটি ঘটনায় মারা যান এক প্রৌঢ়া।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০১৬ ০০:৪৬

দু’টি পৃথক পথ দুর্ঘটনায় ডেবরায় মৃত্যু হল তিন জনের। মঙ্গলবার রাতের দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়। বুধবার সকালে আর একটি ঘটনায় মারা যান এক প্রৌঢ়া।

প্রথম দুর্ঘটনায় মঙ্গলবার রাতে গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয় দু’জনের। মৃতদের নাম লক্ষ্মীকান্ত রক্ষিত (৫১) ও দেবাশিস মণ্ডল (৪৮)। তাঁরা দাসপুরের রানিচকের বাসিন্দা। এ দিন রেল স্টেশনে আত্মীয়দের ছাড়তে একটি গাড়িতে খড়্গপুরে এসেছিলেন তাঁরা। আত্মীয়দের ছেড়ে রাত আড়াইটে নাগাদ কলকাতা-মুম্বই ৬ নম্বর জাতীয় সড়ক ধরে তাঁরা দাসপুরে যাচ্ছিলেন। অভিযোগ, ডেবরার আষাড়ির সেতু পার হওয়ার পরেই একটি ট্রাক লেন বদল করছিল। সেই সময় ট্রাকটি গাড়িটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই লক্ষ্মীকান্তবাবু ও দেবাশিসবাবুর মৃত্যু হয়। গুরুতর জখম হন গাড়ির চালক প্রভাত কর্মকার। তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে দুর্ঘটনার পরই চালক ট্রাক নিয়ে পালায়।

অন্য দিকে, বুধবার সকালে ডেবরা থানা এলাকার আলোককেন্দ্রের কাছে এক মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হয় এক প্রৌঢ়ার। মৃতার নাম গঙ্গা রুইদাস (৫০। তাঁর বাড়ি ডেবরার পাঁচবেড়িয়ায়। এ দিন পাঁচবেড়িয়া থেকে আলোককেন্দ্রে যাচ্ছিলেন তিনি। সেই সময় পিছন দিক থেকে আসা একটি মোটরবাইক গঙ্গাদেবীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর চালক মোটরবাইক নিয়ে পালায় বলে পুলিশ সূত্রে দাবি।

Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy