Advertisement
E-Paper

তিন দিনের দুই মেদিনীপুর সফর, সোমে খড়্গপুর পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জেলা প্রশাসন সূত্রে খবর, আগামী ১৫ সেপ্টেম্বর খড়্গপুর স্টেডিয়ামের মাঠে প্রশাসনিক কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ ২২:৫৬
খড়্গপুরে মমতা

খড়্গপুরে মমতা

নির্ধারিতই ছিল তিন দিনের দুই মেদিনীপুর সফর। সেই মতো সোমবার বিকেলে খড়্গপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প পার্কের প্রবেশপথের মুখে দাঁড়িয়ে ছিলেন খড়্গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার। কনভয় থামিয়ে তাঁকে ডেকে কথাও বলেন মুখ্যমন্ত্রী। প্রদীপ বলেন, ‘’১৫ সেপ্টেম্বর যে প্রশাসনিক কর্মসূচি রয়েছে, সেখানে আসার জন্য বলেছেন দিদি। বলেছেন, ‘যদি প্রয়োজন হয় তোকে ডেকে নেব।’’

জেলা প্রশাসন সূত্রে খবর, আগামী ১৫ সেপ্টেম্বর খড়্গপুর স্টেডিয়ামের মাঠে প্রশাসনিক কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় যাঁরা প্রযুক্তিগত প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের ওই কর্মসূচিতে আনার ব্যবস্থা করা হয়েছে। হাজার দশেক বেকার যুবক-যুবতী ওই কর্মসূচিতে অংশ নিতে পারেন বলে খবর প্রশাসন সূত্রে। ওই সূত্রের দাবি, শিল্প পার্ক সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নতুন গেস্ট হাউসেই মুখ্যমন্ত্রীর থাকার ব্যবস্থা করা হয়।

তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ঠিক করতে জেলা দলীয় নেতৃত্বকে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস প্রয়াত হওয়ায় দীর্ঘ দিন ধরে ওই পদটি খালি রয়েছে। ঘটনাচক্রে, মঙ্গলবারই পশ্চিমবঙ্গ বিজেপি নবান্ন অভিযানের ডাক দিয়েছে। বিজেপি যখন নবান্ন অভিযান করবে, তখন মমতা থাকবেন খড়্গপুরের দলীয় বৈঠকে।

Mamata Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy