Advertisement
E-Paper

শ্মশানে পড়ে বস্তা, বেরিয়ে আছে পা, মহিলার দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বাঁধছে খড়্গপুরে

শ্মশানে পড়ে বস্তা। তা দেখে সন্দেহ হওয়ায় এগিয়ে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। কাছে গিয়ে দেখতে পান বস্তা থেকে বেরিয়ে আছে দু’টি পা। বস্তায় রয়েছে মহিলার দেহ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৩ ১১:২৪
Dead body of a woman recoverd from Kharagpur

প্রতিনিধিত্বমূলক ছবি।

শ্মশানে পড়ে বস্তা। তা দেখে সন্দেহ হওয়ায় এগিয়ে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। কাছে যেতেই হতবাক হয়ে যান তাঁরা। দেখতে পান বস্তা থেকে বেরিয়ে আছে দু’টি পা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শনিবার এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত সাঁকোয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দেহটি এক মহিলার। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।

শনিবার সকালে শ্মশান লাগোয়া পথ ধরে কাজে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। সেই সময় তাঁরা দেখতে পান ওই বস্তাটি। কৌতুহলী হয়ে বস্তার কাছে গিয়ে তাঁরা দেখতে পান বস্তাবন্দি অবস্থায় রয়েছে এক মহিলার দেহ। তাঁদের দাবি, সেই সময় বস্তা থেকে দু’টি পা বাইরে বেরিয়ে থাকতে দেখেন তাঁরা। খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান খড়্গপুর লোকাল থানার পুলিশ আধিকারিকেরা।

দেহটি ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ওই মহিলার নাম পরিচয় জানা যায়নি। তা জানার চেষ্টা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর লোকাল থানার পুলিশ।

dead body Murder police investigation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy