বৃদ্ধার নগ্ন, রক্তাক্ত দেহ উদ্ধার হল বাড়ি থেকে। এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের গড়কমল এলাকায়। মৃত মহিলার নাম গৌরীদাস অধিকারী (৬০)। রবিবার বেলার দিকে গড়কমলপুরের বাড়ি থেকে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। কিন্তু কী ভাবে মহিলার মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ১০টা নাগাদ গৌরীকে রক্তাক্ত অবস্থায় বাড়ির ভিতরে পড়ে থাকতে দেখেন স্থানীয় এক মহিলা। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে যান ঘটনাস্থলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়ির মধ্যে গৌরীর দেহ ছিল বিবস্ত্র অবস্থায়। ঘরের দরজা ভেজানো ছিল। বিছানা এবং মেঝেতে লেগেছিল রক্তের ছিটে। মহিলার দাঁতও ভাঙা রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মহিষাদল থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বৃদ্ধার দুই মেয়েকে।
আরও পড়ুন:
-
আম্পায়ারের সিদ্ধান্তই শেষ কথা, কিসের বিতর্ক! উড়িয়ে দিলেন শাকিবের উইকেট নেওয়া শাদাব
-
শোয়েবের প্রেমে পাক অভিনেত্রী? সানিয়ার সঙ্গে বিচ্ছেদ-গুঞ্জনের মাঝে প্রকাশ্যে ঘনিষ্ঠ ছবি
-
সরাসরি: ভারতের রান তাড়া করতে নেমে পঞ্চম উইকেট হারাল জ়িম্বাবোয়ে, স্কোর ৩৯/৫
-
মা, বোন, ঠাকুরদাকে কুপিয়ে মেরে কুয়োয় ফেলল কিশোর, খুন এক পড়শিকেও
প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধা থাকতেন একা। বিয়ে হয়ে গিয়েছে তাঁর দুই মেয়ের। প্রতিবেশীদের আরও দাবি, রবিবার সকালেও গৌরীর সঙ্গে স্থানীয় এক মহিলার কথা হয়েছে। তাঁদের অনুমান, এর পর মৃত্যু হয় তাঁর। কিন্তু গৌরীর সঙ্গে কার শত্রুতা থাকতে পারে তা নিয়ে অন্ধকারে স্থানীয়বাসিন্দারা। বৃদ্ধার মেয়েরা দাবি করেছেন, খুন করা হয়েছে তাঁদের মাকে।