Advertisement
E-Paper

জঙ্গলমহলে অভিষেক

আজ, রবিবার জঙ্গলমহলের ভোট প্রচারে আসছেন যুব তৃণমূলের রাজ্য ও সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন মুকল রায়ও। দুপুর একটায় প্রথমে হেলিকপ্টারে করে এসে বিনপুর বিধানসভা এলাকার পড়িহাটিতে জনসভা করবেন অভিষেক। সেখানে হাজির থাকবেন বিনপুরের তৃণমূল প্রার্থী খগেন্দ্রনাথ হেমব্রম। এরপর নয়াগ্রাম বিধানসভার দলীয় প্রার্থী দুলাল মুর্মুর সমর্থনে গোপীবল্লভপুর যাত্রা ময়দানে আর একটি জনসভা করবেন অভিষেক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৬ ০১:২৩

আজ, রবিবার জঙ্গলমহলের ভোট প্রচারে আসছেন যুব তৃণমূলের রাজ্য ও সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন মুকল রায়ও। দুপুর একটায় প্রথমে হেলিকপ্টারে করে এসে বিনপুর বিধানসভা এলাকার পড়িহাটিতে জনসভা করবেন অভিষেক। সেখানে হাজির থাকবেন বিনপুরের তৃণমূল প্রার্থী খগেন্দ্রনাথ হেমব্রম। এরপর নয়াগ্রাম বিধানসভার দলীয় প্রার্থী দুলাল মুর্মুর সমর্থনে গোপীবল্লভপুর যাত্রা ময়দানে আর একটি জনসভা করবেন অভিষেক। পশ্চিম মেদিনীপুর জেলা যুব তৃণমূলের সভাপতি রমাপ্রসাদ গিরি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ও দু’টি জনসভাতেই যোগ দেবেন।

Jangalmahal Abhishek Banerjee tmc assembly election 2016
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy