Advertisement
E-Paper

মন্দারমণির সমুদ্রসৈকতে মিলেছিল অর্ধনগ্ন দেহ, সেই তরুণীর নাম-পরিচয় জানল পুলিশ

সোমবার সকালে মন্দারমণি থেকে চাঁদিপুরের মাঝামাঝি জলদা এলাকা থেকে তরুণী দেহটি উদ্ধার হয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:০০

—ফাইল চিত্র।

সমুদ্রসৈকতে অর্ধনগ্ন তরুণীর দেহ উদ্ধার ঘিরে সোমবার চাঞ্চল্য ছড়িয়েছিল পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে। সেই তরুণীর নাম-পরিচয়ের খোঁজ পেল জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা নদিয়ার বাসিন্দা। তাঁর বয়স ২৪।

জেলা পুলিশ সূত্রে খবর, পরিবারের সঙ্গে যোগাযোগ করে তদন্তকারীরা জানতে পেরেছেন, কলেজ পাশ করার বর্তমানে বিউটিশিয়ানের কাজ করতেন তরুণী। গত রবিবার বিকেলে দিদির উত্তর ২৪ পরগনার বাড়িতে যাবেন বলে বেরিয়েছিলেন তিনি। তার পর থেকেই তাঁর মোবাইল বন্ধ হয়ে যায়। বার বার ফোন করেও তরুণীকে পাওয়া যায়নি। এর পর পূর্ব মেদিনীপুরের পুলিশের থেকেই তরুণীর অর্ধনগ্ন দেহ উদ্ধারের খবর জানতে পারে পুলিশ।

সোমবার সকালে মন্দারমণি থেকে চাঁদিপুরের মাঝামাঝি জলদা এলাকা থেকে তরুণী দেহটি উদ্ধার হয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, সৈকতে একটি পাথরের উপর পড়েছিল তরুণীর দেহ। এলাকাবাসীরাই প্রথমে দেহটি দেখতে পান। তাঁরাই খবর দেন পুলিশকে। স্থানীয়দের দাবি, মৃতার শরীরে কেবল অন্তর্বাস ছিল। আর কোনও পোশাক ছিল না। তরুণী ওই এলাকার বাসিন্দা নন। বাইরের কেউ। তাঁকে কেউ বা কারা মেরে ফেলে রেখে গিয়েছেন। পুলিশ জানিয়েছিল, তরুণীর দেহের পাশ থেকে তখন কোনও পরিচয়পত্র উদ্ধার হয়নি। দেহটি সমুদ্রের জলে ভেসে এসেছে, না কি দেহটিকে এনে এই জায়গায় ফেলে রেখে যাওয়া হয়েছে, তার তদন্ত শুরু হয়। রাজ্যের বিভিন্ন থানা তো বটেই, পড়শি রাজ্য ওড়িশার পুলিশের কাছেও তরুণীর ছবি পাঠানো হয়েছিল।

Mandarmani Mandarmani Sea Beach
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy