ভোটার তালিকার বিশেশ নিবিড় সংশোধনের পরে (এসআইআর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত বিচার বিভাগীয় আধিকারিকদের তত্ত্বাবধানে নথি যাচাই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনের প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়ে গেল জেলায়। নির্বাচনের নানা দিক এবং ইভিএম ও ভিভি প্যাড যন্ত্র সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার জন্য নির্দেশিকা জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।
আগামী ২৬ ফেব্রুয়ারি ওই প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে সোমবার সন্ধ্যায় কাঁথি-সহ মোট চারটি মহকুমা শাসকের দফতরে জেলা প্রশাসনের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে। অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) মানসকুমার মণ্ডল ওই নির্দেশিকা জারি করেছেন। তাতে বলা হয়েছে, বৃহস্পতিবার চার মহকুমাশাসকের দফতরে সমস্ত সেক্টর অফিসার, সহকারি সেক্টর অফিসারদের নিয়ে এই প্রশিক্ষণ দেওয়া হবে। ২৫ জন বিডিও, ব্লক নির্বাচনী আধিকারিকেরাও থাকবেন সেখানে।
উল্লেখ্য, এসআইআর শুরু হওয়ার সময় থেকে কাজের নিরিখে এগিয়ে পূর্ব মেদিনীপুর। ময়না, পাঁশকুড়ার দু-একটি ঘটনা ব্যতীত এসআইআর নিয়ে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ নেই শাসক এবং বিরোধী রাজনৈতিক দলগুলির। তাই এই আবহে নির্বাচনের প্রস্তুতি দ্রুত শুরু করতে চাইছে জেলা প্রশাসন। মঙ্গলবার মহকুমা শাসকের অফিসে এই সংক্রান্ত প্রশিক্ষণের প্রস্তুতি শুরু হয়েছে। এ বিষয়ে কাঁথির মহকুমা শাসক প্রতিক অশোক ধূমাল বলেন, ‘‘জেলা প্রশাসনের নির্দেশ মেনে ইভিএম এবং ভিভি প্যাড যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে। তার জন্য সব রকমের প্রস্তুতিনেওয়া হচ্ছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)