Advertisement
E-Paper

চিকিৎসাধীন রোগিণীর মৃত্যু, নার্সদের বিরুদ্ধে মারধরের অভিযোগ! উত্তেজনা ছড়াল মেদিনীপুর মেডিক্যাল কলেজে

মৃতার পরিবারের দাবি, চিকিৎসাধীন অবস্থায় রোগিণীকে মারধর করেন নার্স। পাশাপাশি, রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা করা হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৪
Tensions rise at Medinipur Medical College over death of patient undergoing treatment

রোগিণীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মেদিনীপুর মেডিক্যাল কলেজ। —নিজস্ব চিত্র।

চিকিৎসাধীন যুবতীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। শুধু তা-ই নয়, কর্তব্যরত নার্সের বিরুদ্ধে রোগিণীকে মারধরের অভিযোগও তুলেছেন মৃতার পরিবার। রবিবার সকালে তারা মেদিনীপুর মেডিক্যাল কলেজের বাইরে বিক্ষোভ দেখায়।

স্থানীয় সূত্রে খবর, বৈশাখী খান নামে এক যুবতী গুরুতর অসুস্থ অবস্থায় দিন দুয়েক আগে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি হন। তাঁর অবস্থা শোচনীয় হওয়ায় চিকিৎসকেরা তড়িঘড়ি তাঁকে সিসিইউ-তে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। মৃতার স্বামী আজিজুল খান ওরফে লাল্টুর দাবি, চিকিৎসকেরা প্রথম থেকেই জানিয়ে আসছিলেন, বৈশাখীর অবস্থা ভাল নয়। তবে তাঁদের চিকিৎসায় কোনও গাফিলতি ছিল না। চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ না-থাকলেও কর্তব্যরত নার্সের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন বৈশাখীর পরিবারের সদস্যেরা।

মৃতার পরিবারের দাবি, চিকিৎসাধীন অবস্থায় রোগিণীকে মারধর করেন নার্স। পাশাপাশি, রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা করা হয়েছে। রবিবার সকালে হাসপাতাল চত্বরে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। রোগিণীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সহযোগিতার আশ্বাস দেন তিনি। বৈশাখীর পরিবারের দাবি, ভবিষ্যতে যাতে কোনও রোগীর সঙ্গে এ হেন ঘটনা না-ঘটে তা নিশ্চিত করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে।

medinipur medical college
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy