Advertisement
E-Paper

Monsoon: দক্ষিণবঙ্গে দেরিতে বর্ষা, অপেক্ষা আরও দুই-তিন দিনের, জানাল হাওয়া অফিস

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে আরও দেরি হতে পারে। ১১ জুন ছিল বর্ষার প্রবেশের স্বাভাবিক দিন। ভারী বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ১৮:৩৩
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কার্যত বিলম্বিত লয়ে এগোচ্ছে বর্ষা। ১১ জুন ছিল বর্ষার আগমনের স্বাভাবিক সময়। কিন্তু সপ্তাহ ঘুরতে চললেও তার দাক্ষিণ্য পাচ্ছে না দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্ষার জন্য আরও দুই-তিন দিন অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বর্ষা আসার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। খানিকটা দুর্বল হয়েই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, এই বছর উত্তরবঙ্গে অক্ষরেখা সক্রিয় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুতে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে উত্তরবঙ্গে। পাশাপাশি বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত থাকলে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশের পথ সুগম হয়। এ বার সেটিও নেই। ফলে স্বাভাবিক সময়ের থেকে পাঁচ দিনের মাথায়ও বর্ষার দেখা নেই দক্ষিণবঙ্গে।

আগামী তিন দিন ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা। যার জেরে গরম থেকে স্বস্তি মিলবে বলেই মনে করা হচ্ছে। গত কয়েক দিন বিক্ষিপ্ত বৃষ্টির জেরে দহনজ্বালা থেকে খানিকটা মুক্তি মিলেছে । বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, দুই দিনাজপুরে। বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Raining Monsoon
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy