১৮ জন আইএএসকে বদলির নির্দেশিকা প্রকাশ করল নবান্ন। খাদ্য দফতরের সচিব পারভেজ সিদ্দিকীকে একেবারে কম গুরুত্বের পদে (স্টেট গেজ়েটার্স) বদলি করা হয়েছে। নতুন খাদ্যসচিব হয়েছেন জগদীশপ্রসাদ মীনা। প্রাক্তন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে বদলি করা হয়েছেবিজ্ঞান, প্রযুক্তি ও আবাসন দফতরের দায়িত্বে।
পরিবহণ দফতরের সচিব করা হয়েছে রবি ইন্দর সিংহকে। রাজ্যপালের সচিব সৌমিত্র মোহনকে তথ্য সংস্কৃতি দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সুরেন্দ্র গুপ্ত নতুন ভূমিসচিব, মৌমিতা গোদারা বসু নারী শিশু সমাজকল্যাণ দফতরের নতুন সচিব, অনুপ আগরওয়াল কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর এবং ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের সচিব, আইএএস রাজীব কুমার কারিগরি শিক্ষা দফতরের সচিব, রাজেশ পাণ্ডে ক্রীড়া ও যুবকল্যাণ দফতর, আর ভীমলা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব হয়েছেন। নয়া শ্রমসচিব হয়েছেন রচনা ভগত। সুন্দরবন উন্নয়ন দফতরের সচিব হয়েছেন মুক্তা আর্য।
দিল্লিতে মুখ্য রেসিডেন্ট কমিশনার দুষ্মন্ত নারিয়ালাকে দেওয়া হয়েছে নেতাজি সুভাষ প্রশিক্ষণ কেন্দ্রের অতিরিক্ত দায়িত্ব। জনস্বাস্থ্য কারিগরি দফতর ও অর্থ দফতরের (অতিরিক্ত দায়িত্ব) দেওয়া হয়েছেন রণবীর কুমারকে। আবগারি সচিব হয়েছেন রাজু মিশ্র। সেচসচিব হয়েছেন রাজেশকুমার সিন্হা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনাকে দেওয়া হয়েছে পরিবেশ দফতরের অতিরিক্ত দায়িত্ব।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)