Advertisement
E-Paper

শ্বশুরবাড়ির এলাকার পুকুরে ভাসছে জামাইয়ের দেহ, রঘুনাথগঞ্জে তদন্তে পুলিশ

মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে ভাগীরথীপল্লির কাছে একটি পুকুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ২৩:৪০

ছবি: প্রতীকী

মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে ভাগীরথীপল্লির কাছে একটি পুকুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম সুরঞ্জন হালদার। বয়স ৪০। বালিঘাটা এলাকার বাসিন্দা সুরঞ্জনের সঙ্গে কয়েক বছর আগে ভাগীরথীপল্লির বাসিন্দা ঝুমকি হালদারের বিয়ে হয়। তাঁদের দুই সন্তানও রয়েছে। স্থানীয় সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরে বেশ কয়েক বছর আগে সুরঞ্জন বালিঘাটার বাড়ি ছেড়ে নিজের শ্বশুরবাড়িতে চলে আসে আসেন এবং সেখানেই থাকতেন। বৃহস্পতিবার সকালে বাড়ির কাছের একটি পুকুরে সুরঞ্জনের দেহ ভাসতে দেখেন এলাকার লোকেরা। এর পরেই খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মৃত সুরঞ্জন হালদারের বাবা চরণ হালদার বলেন, ‘‘ছেলের শ্বাশুড়ি এবং বউ খুন করে পুকুরে ফেলে দিয়েছে।’’ যদিও মৃতের স্ত্রী ঝুমকি হালদার সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘আমি চাই, আমার স্বামীকে যে বা যারা খুন করেছে, তাকে পুলিশ গ্রেফতার করুক।’’

তদন্তে নেমেছে পুলিশ। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ‘‘দেহ ময়নাতদন্ত পাঠানো হয়েছে। তদন্ত চলছে।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy