Advertisement
E-Paper

Arrest: ভিক্ষা করতে যাওয়া মূক-বধির তরুণীকে ধর্ষণের অভিযোগ মুর্শিদাবাদের গ্রামে

তরুণীর মায়ের অভিযোগ, বাজারে ভিক্ষা করার সময় তাকে দুই যুবক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২২ ১৬:০৭
মূক-বধির তরুণীকে ধর্ষণের অভিযোগ।

মূক-বধির তরুণীকে ধর্ষণের অভিযোগ। প্রতীকী চিত্র।

মূক-বধির এবং মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরপাড়ায় ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। ওই কাণ্ডে এক যুবককে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

ওই তরুণীর মায়ের বক্তব্য, গত বৃহস্পতিবার সাগরপাড়ার সাহেবনগর বাজারে ভিক্ষা করতে গিয়েছিলেন তিনি। তখন বাজার থেকে দুই যুবক তাঁকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এর পর তাঁকে পাটের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই নির্যাতিতার পরিবার ওই দুই যুবকের বিরুদ্ধে সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

সেই অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে সাগরপাড়া থানার পুলিশ। অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি করেছে নির্যাতিতার পরিবার।

rape POCSO arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy