E-Paper

দুর্ঘটনায় মৃত্যু

পেশায় ফেরিওয়ালা আশেম সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় ওই থানার কাপসা মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ০১:১৮
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কাজ সেরে বাড়ি ফেরার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হল বৃদ্ধ এক ফেরিওয়ালার। মঙ্গলবার সন্ধ্যায় বড়ঞা থানার আন্দি বাইপাস থেকে হাজিপুর রাজ্য সড়কের উপরের ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম আশেম শেখ (৬৮)। পেশায় ফেরিওয়ালা আশেম সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় ওই থানার কাপসা মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা জখম ওই বৃদ্ধকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে জানানো হয়। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Burwan

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy