আচমকা ঝড়ে বাড়ির পাশে থাকা একটি নিম গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। বুধবার ভোরে বড়ঞা থানার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার আনন্দনগর গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম জরিনা বিবি (৪১)। জানা গিয়েছে, ঝড় হওয়ার সময় ঘুম ভেঙে যায় ওই মহিলার। বাড়ির উঠানে সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ঘরে তুলছিলেন, সেই সময় নিম গাছ ভেঙে ওই মহিলার উপরে পড়ে। তাতে গুরুতর জখম হন মহিলা। তাঁকে উদ্ধার করে পরিবারের লোকজন কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়। দেহটি ময়নাতদন্ত করাচ্ছে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)