Advertisement
E-Paper

নয়া পদে নতুন দায়িত্ব

মুর্শিদাবাদ জেলা যুব সভাপতি হলেন সমশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। মঙ্গলবার দলের জেলা সভাপতি মান্নান হোসেনের সঙ্গে আলোচনা করে ওই সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪৪

মুর্শিদাবাদ জেলা যুব সভাপতি হলেন সমশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। মঙ্গলবার দলের জেলা সভাপতি মান্নান হোসেনের সঙ্গে আলোচনা করে ওই সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমিরুলের আগে ওই পদে ছিলেন অশেষ ঘোষ। দলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারি জানান, আমিরুলকে জেলা তৃণমূলের যুব সভাপতি হিসেবে ঘোষণা করার পাশাপাশি সদ্য কংগ্রেস ছেড়ে আসা প্রাক্তন বিধায়ক মহম্মদ সোহরবকে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের চেয়ারম্যান করার সিদ্ধান্ত নিয়েছেন দলনেত্রী। দলীয় সূত্রের খবর, সরকারি কোনও পদে তাঁকে রাখার জন্য মমতার কাছে আবেদন করেছিলেন সোহরাব। কিন্তু এত দ্রুত তেমন কোনও সরকারি পদের ব্যবস্থা করতে না পারায় আপাততদ ‘সম্মান’ জানিয়ে তাঁকে চেয়ারম্যান হয়েই সন্তুষ্ট থাকার বার্তা দিয়েছে দল।

Amirul Islam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy