Advertisement
E-Paper

কুকুরে খুবলে খাচ্ছে সদ্যোজাতের মুণ্ডুহীন দেহ! চাঞ্চল্য কৃষ্ণনগরে

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ ২৩:৪০

—প্রতীকী ছবি।

কুকুরে টেনেছিঁচড়ে নিয়ে যাচ্ছে মাংসপিণ্ড। নজরে পড়তেই সন্দেহ হয় স্থানীয়দের। কাছে যেতেই অবাক প্রত্যেকে! মাংসপিণ্ডটি আসলে একটি মুণ্ডহীন সদ্যোজাতের দেহ। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে সদ্যজাতের মুণ্ডুহীন দেহটি উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় এলাকার বেজি খালির কেসি দাস লেনে একটি মাংসপিণ্ড কতগুলি কুকুরকে খুবলে খেতে দেখেন স্থানীয়েরা। মাংসপিণ্ডটি থেকে সন্দেহ হয় স্থানীয়দের। ঘটনাস্থলে গিয়ে মাংসপিণ্ডটি দেখেই তাঁরা বুঝতে পারেন, এটি কোনও সদ্যোজাতের দেহ। মুণ্ডুহীন দেহটি কেসি দাস লেনের একটি নোংরা ফেলার জায়গায় পড়েছিল। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। সদ্যোজাতের দেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।

প্রত্যক্ষদর্শী মানিক সাহা বলেন, ‘‘কুকুরে একটি মাংসপিণ্ড টেনে নিয়ে বেড়াচ্ছিল। দেখতে পেয়ে গিয়ে দেখি ওটি একটি শিশুর। চেয়ারম্যানকে খবর দিলে উনি ঘটনাস্থলে আসেন। কিছু ক্ষণের মধ্যেই পুলিশ এসে পৌঁছয়।’’ কৃষ্ণনগর পুরসভার ভাইস চেয়ারম্যান নরেশ দাস বলেন, ‘‘আমাকে স্থানীয়েরা খবর দেয় যে, একটি মুণ্ডহীন সদ্যোজাতের দেহ পাওয়া গিয়েছে। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy