Advertisement
E-Paper

আগুনে পুড়ে মহিলার মৃত্যু হরিহরপাড়ায়

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ২৩:৩৭

—ফাইল চিত্র।

রান্না করার সময় আগুনে পুড়ে মৃত্যু হল মহিলার। শুক্রবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ঘটনাটি ঘটেছে। হরিহরপাড়ার বাসিন্দা আরজিয়া বিবিকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পরিবার সূত্রের খবর, গত বুধবার সকালে হরিহরপাড়ার মন্ডলপাড়ার বাসিন্দা বছর ৫৪ আরজিয়া বিবি নিজের বাড়িতে রান্না করছিলেন। সেই সময় অসাবধানতাবশত উনুন থেকে গায়ে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হন তিনি। প্রথমে তাঁকে গুরুতর জখম অবস্থায় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শুক্রবার সকালে মেডিক্যাল কলেজ হাসপাতালেই মৃত্যু হয় আরজিয়া বিবির।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy