Advertisement
E-Paper

নতুন ওএসডি নিয়োগ করা হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দফতরে, সচিব স্তরে আরও কিছু রদবদল

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দফতরে নতুন ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) নিয়োগ করা হল। এ ছা়ড়াও, আরও কিছু রদবদল করা হয়েছে সচিব স্তরে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২৩:১৪
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দফতরে নতুন ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) নিয়োগ করা হল। এ ছা়ড়াও, আরও কিছু রদবদল করা হয়েছে সচিব স্তরে। মুখ্যমন্ত্রীর দফতরে (সিএমও) আরও তিন আধিকারিককে নিয়োগ করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর নতুন ওএসডি হচ্ছেন হিরকজ্যোতি মজুমদার। তিনি ২০০৮ সালের ব্যাচের ডব্লিউবিসিএস অফিসার। এর আগে তিনি ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা যুব আধিকারিক। সেখান থেকে মুখ্যমন্ত্রীর দফতরে তাঁকে ওএসডি করে নিয়ে আসা হয়েছে। এ ছাড়া, ১৯৯৯ সালের ডব্লিউবিসিএস অফিসার শান্তনু বসু এবং ২০০১ সালের ডব্লিউবিসিএস অফিসার অভীক চট্টোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর দফতরের অতিরিক্ত সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে। শান্তনু এর আগে রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা দফতরের অতিরিক্ত সচিব ছিলেন। অভীক ছিলেন স্বনির্ভর গোষ্ঠী বিভাগের অতিরিক্ত সচিব।

২০০৬ সালের ডব্লিউবিসিএস অফিসার দীপ্তার্ক বসুকে মুখ্যমন্ত্রীর দফতরের সিনিয়র উপসচিব (ডেপুটি সেক্রেটারি) পদে নিয়োগ করা হয়েছে। তিনি এর আগে ছিলেন রাজ্য সরকারের আইন বিভাগের রেজিস্ট্রার জেনারেল অফ ম্যারেজ পদে। বুধবার নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে মুখ্যমন্ত্রীর দফতরে এই চার নিয়োগের কথা জানানো হয়েছে।

গত ৪ মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলঘোষণা হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু। তিনি ছাড়া আরও পাঁচ মন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে দফতর বণ্টন করা হয়েছে। তবে সম্পূর্ণ মন্ত্রিসভা এখনও গঠন করা হয়নি।

Suvendu Adhikari BJP CMO
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy