সপ্তম বার বিশ্বকাপ খেলতে এসে প্রথম ম্যাচেই ৫ গোল হজম। অথচ যোগ্যতা অর্জন পর্বে একটিও গোল না খেলে মূলপর্বে এসেছে টিউনিশিয়া। প্রথম ম্যাচে হতাশাজনক ফলের কোপ পড়তে চলেছে কোচ সাবরি লামোচির উপর। বিশ্বকাপের মাঝেই চাকরি খোয়াতে পারেন ফ্রান্সের প্রাক্তন ফুটবলার।
আফ্রিকার গ্রুপ এইচে ১০টি ম্যাচের ন’টিই জিতেছিল টিউনিশিয়া। একটি ম্যাচ ড্র করে তারা। যোগ্যতা অর্জন পর্বের পারফরম্যান্স দেখে ফুটবল বিশেষজ্ঞদের একাংশ মনে করেছিলেন, বিশ্বকাপে অঘটন ঘটাতে পারে আফ্রিকার দেশটি। কিন্তু প্রথম ম্যাচে প্রত্যাশার ধারে কাছেও পৌঁছোয়নি টিউনিশিয়ার ফুটবল। সুইডেনের সামনে দাঁড়াতে পারেনি তারা। ফল ১-৫ ব্যবধানে হার। প্রতিযোগিতার শুরুতেই এই ভরাডুবিতে হতাশ এবং ক্ষুব্ধ সে দেশের ফুটবল কর্তারা। সাবরিকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে টিউনিশিয়া ফুটবল ফেডারেশন। এমনই দাবি করেছে টিউনিশিয়ার সংবাদমাধ্যম।
৫৪ বছরের কোচ এ বছর শুরুতে টিউনিশিয়ার দায়িত্ব নিয়েছিলেন। আইভোরি কোস্ট, নটিংহ্যাম ফরেস্ট, কার্ডিফ সিটির মতো দলের কোচ হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। স্বাভাবিক ভাবেই তাঁকে নিয়ে প্রত্যাশা ছিল একটু বেশিই। তবে গত পাঁচ মাসে সাবরির প্রশিক্ষণে পাঁচটি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে টিউনিশিয়া। শুধু পারফরম্যান্স নয়, সাবরির ম্যান ম্যানেজমেন্টও ভাল নয় বলে অভিযোগ। সুইডেনের কাছে হারের পর সাজঘরের পরিবেশ অশান্ত হয়ে ওঠে। অশান্তির আঁচ পৌঁছোয় হোটেলেও। বেশ কয়েক জন ফুটবলারের সঙ্গে কোচের সম্পর্ক ভাল নয়। পরিস্থিতি সামাল দিতে বিশ্বকাপের মাঝেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে ফরাসি কোচকে। টিউনিশিয়ার সংবাদমাধ্যমের দাবি, বাকি বিশ্বকাপে দায়িত্ব সামলাতে পারেন সহকারী কোচ ওয়াহবি খাজ়রিকে।
সাবরির ছেলেও টিউনিশিয়ার অন্যতম কোচিং স্টাফ। তবে তাঁর দায়িত্ব সম্পর্কে কেউই ওয়াকিবহাল নয়। সুইডেনের কাছে হারের পর সাবরির ছেলে কয়েক জন সমর্থকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে টিউনিশিয়ার ফুটবল কর্তারা বিরক্ত। মঙ্গলবার ফুটবল ফেডারেশনের জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকের পর সাবরিকে ছাঁটাইয়ের সরকারি ঘোষণা হতে পারে।
আরও পড়ুন:
গত বছরের আফ্রিকান কাপ অফ নেশনসে প্রিকোয়ার্টার ফাইনালে হেরে যায় টিউনিশিয়া। তাতে চাকরি খোয়ান তৎকালীন কোচ সামি ত্রাবেলসি। জানুয়ারিতে দায়িত্ব দেওয়া হয় সাবরিকে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বেলজিয়ামের কাছেও ০-৫ ব্যবধানে হেরেছিল টিউনিশিয়া। সাবরি ছাঁটাই হলে, তিনিই হবেন এ বারের বিশ্বকাপে চাকরি হারানো প্রথম কোচ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১৯:৩২
প্রায় অর্ধেক পৃথিবী প্রদক্ষিণ করে বিশ্বজয় করতে হবে ইংল্যান্ডকে! হ্যারি কেনদের পাড়ি দিতে হবে ১৯৯৮৫ কিলোমিটার পথ -
১৮:০২
বিশ্বকাপ খেলতে এসে দল বদল স্পেনের ডিফেন্ডারের! পেশাদার ফুটবলে নতুন চুক্তি সেরে ফেললেন মার্ক কুকুরেয়া -
১৭:৫৮
দেশসেবায় ফৌজে থাকাই কাল, জঙ্গিগোষ্ঠীর তকমা সেঁটে বিশ্বকাপে ইরানকে নাকানিচোবানি খাওয়াচ্ছে আমেরিকা! -
১৫:৪০
‘আশা করি মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না!’ লিয়োর হাতে ট্রফি দেখতে চান না এই ফুটবলার -
১৩:০৯
টর্নেডোয় ইংল্যান্ড শিবিরের কাছে ভাঙল বহু গাছ! আতঙ্কে হোটেলের ঘরে বন্দি হ্যারি কেনেরা