Advertisement
E-Paper

‘আমিরের চতুর্থ বিয়ের জন্য আদর্শ পোশাক’, তারকার বিয়ের আগে কিরণের সাজ নিয়ে কেন কটাক্ষ?

কিরণ এই দিন এসেছিলেন পুত্র আজ়াদকে নিয়ে। লাল গালিচায় ছেলের পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলতে দেখা যায় তাঁকে। কিরণের টি-শার্টে এই দিন লেখা ছিল, ‘মিলে তোহ সম্পর্ক করে’। এই নিয়েও আলোচনা শুরু হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ২১:২৪
আমিরের বিয়ের আগে কিরণের সাজ নিয়ে কটাক্ষ!

আমিরের বিয়ের আগে কিরণের সাজ নিয়ে কটাক্ষ! ছবি: সংগৃহীত।

পরনে লাল ও কালো রঙের খোপকাটা শাড়ি, যাকে গামছা প্রিন্টও বলা হয়। শাড়ির সঙ্গে কালো রঙের টিশার্ট। কাঁধে ঝোলা ব্যাগ ও চোখে চশমা, প্রসাধনীবিহীন মুখ। এই বেশেই সম্প্রতি ‘লগান’-এর ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কিরণ রাও। চেনা সাজেই ধরা দিয়েছিলেন তিনি। ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়ে সাজতে ভালবাসেন তিনি। কিন্তু নিন্দকের অভাব নেই। সাজের জন্যই কটাক্ষের শিকার হতে হল তাঁকে। এ-ও শুনতে হল, “আমিরের চতুর্থ বিয়েতেও কি এই পোশাকই পরবেন!”

কিরণ এই দিন এসেছিলেন পুত্র আজ়াদকে নিয়ে। লাল গালিচায় ছেলের পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলতে দেখা যায় তাঁকে। কিরণের টি-শার্টে এই দিন লেখা ছিল, ‘মিলে তোহ সম্পর্ক করে’। এই নিয়েও আলোচনা শুরু হয়। এক দিকে তাঁর সাজের প্রশংসা হয়েছে। আবার অন্য দিকে ধেয়ে এসেছে তির্যক মন্তব্য।

অনেকেই আবার মশকরাও করেন তাঁর সাজ নিয়ে। অনেকের প্রশ্ন ছিল, এত বড় অনুষ্ঠানে শাড়ির সঙ্গে এমন সাধারণ স্লোগান লেখা টি-শার্ট পরার সিদ্ধান্ত কেন নিলেন তিনি। কেউ কেউ আবার এই লুককে নিত্যদিনের পোশাকের সঙ্গে তুলনা করে বলেন, এটি এমন গ্ল্যামারাস অনুষ্ঠানের জন্য উপযুক্ত নয়। এক জন নিন্দক লেখেন, “আমিরের চতুর্থ বিয়ের জন্য একদম পারফেক্ট পোশাক।” আর এক জন মন্তব্য করেন, “কিরণ রাও আসলে কী পরেছেন? কেউ আমাকে বলবে?”

তবে কিরণের পাশে দাঁড়িয়েছেন তাঁর অনুরাগীরা। অনেকেই বলেছেন, তিনি সবসময় নিজের ব্যক্তিত্বের প্রতি সৎ থাকেন এবং প্রচলিত তারকাদের ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করার চেষ্টা করেন না। সহজ ও ব্যতিক্রমী পোশাকের জন্য কিরণ বরাবরই পরিচিত। তিনি সাধারণত চাকচিক্যের চেয়ে স্বাচ্ছন্দ্যকেই বেশি গুরুত্ব দেন। তাই তাঁর এই পোশাক প্রশংসা ও সমালোচনা, দুই-ই কুড়িয়েছে।

৫ জুলাই তৃতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসছেন আমির। তাই তাঁর চতুর্থ বিয়ে নিয়ে খোঁচা দেওয়া হয়েছে কিরণকে। যদিও এই সব মন্তব্যে কর্ণপাত করেননি কিরণ।

উল্লেখ্য, আমির খান প্রথম বিয়ে করেন রিনা দত্তকে ১৯৮৬ সালে। তাঁদের দুই সন্তান— ইরা খান এবং জুনেইদ খান। ২০০২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হলেও এখনও দু'জনের মধ্যে ভাল সম্পর্ক রয়েছে। এর পর ২০০৫ সালে আমির বিয়ে করেন কিরণ রাওকে। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে তাঁদের ছেলে আজ়াদ রাও খানের জন্ম হয়। ২০২১ সালে আমির ও কিরণ তাঁদের বিচ্ছেদ ঘোষণা করেন। তবে তাঁরা জানিয়েছিলেন, ছেলের সহ-অভিভাবক হিসাবে একসঙ্গে দায়িত্ব পালন করবেন এবং পরিবারের সদস্য হিসাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখবেন। বিবাহবিচ্ছেদের পরেও ব্যক্তিগত ও পেশাগত জীবনে একে অপরকে সমর্থন করতে বহুবার একসঙ্গে দেখা গিয়েছে আমির খান ও কিরণ রাওকে। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিয়ে করতে চলেছেন আমির। থাকবেন ঘনিষ্ঠ পরিজন। সেখানে কিরণও থাকবেন কি না, সেই উত্তরের অপেক্ষায় অনুরাগীরা।

Aamir Khan Kiran rao Gauri Spratt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy