Advertisement
E-Paper

ঘাম জমে চুলকাচ্ছে শরীর, মুখে হচ্ছে ব্রণ, স্নানের দৌলতেই স্বস্তি ফিরবে, জেনে নিন কৌশল

গরমে ঘাম জমে শরীরের নানা জায়গায় লাল হয়ে যাচ্ছে, জ্বালা করছে, চুলকাচ্ছে? এমন সমস্যার সমাধান হতে পারে স্নানের দৌলতেই?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ২০:৫৭
Sweaty, Itchy Skin & Breakouts, 3 Shower Secrets to Relief

স্নানেই মিলবে সমাধান! ছবি: সংগৃহীত।

প্রবল রোদে বেরোতে হলে যেমন কষ্ট আছে, তেমনই আটোসাঁটো হয়ে চেপে বসা জামার নীচে ঘাম জমে র‌্যাশ-চুলকানির কষ্টও কম নেই। শরীরের নানা জায়গায় লাল হয়ে যাচ্ছে, জ্বালা করছে, চুলকাচ্ছে? এমন সমস্যার সমাধান হতে পারে স্নানের দৌলতেই?

১। স্নানের সময় জলে মিশিয়ে নিন নিমপাতা ফোটানো জল। নিমপাতায় রয়েছে অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান। ভেষজটি গুণের জন্যই জনপ্রিয়। ছোটখাটো সংক্রমণ দূর করার ক্ষমতা। নিমপাতার জল ফুটিয়ে বরফের আকারে জমিয়ে নিতে পারেন। স্নানের সময় এক বালতি জলে কয়েক টুকরো নিমের বরফ ফেলে স্নান করুন।

২। এসেনশিয়াল অয়েলের জগতে টি ট্রি অয়েল বেশ জনপ্রিয়। তবে এর সঙ্গে চা গাছের কোনও সম্পর্ক নেই। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড আর নিউ সাউথ ওয়েলসে এই উদ্ভিদটির চাষ হয়।এ ই বিশেষ এসেনশিয়াল অয়েলটি ব্যাক্টিরিয়া ও ছত্রাক নাশক আর প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। রূপচর্চায় ও প্রসাধনী শিল্পে টি ট্রি অয়েলের ব্যবহার বহু দিনের। স্নানের সময় ইপসম সল্টে কয়েক ফোঁটা নারকেল তেল এবং টি-ট্রি অয়েল মিশিয়ে সারা গায়ে আলতো করে স্ক্রাব করুন। ময়লা যেমন দূর হবে, তেমনই তেলের গুণে ফুস্কুড়ি, সংক্রমণ কমবে।

৩। গরমে স্বস্তি পেতে বেছে নিতে পারেন মুলতানি মাটিও। খনিজ সমৃদ্ধ মাটি ত্বকের উপযোগী। মাটি জলে মিশিয়ে গায় মাখলে ঠান্ডা অনুভূতি হয়। প্রদাহ কমে। গরমের দিনে এই ভাবে স্নান করলেও ত্বকের সংক্রমণ থেকে রেহাই মিলতে পারে।

প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে লেখা। গরমে ঘাম জমে ছত্রাক, ব্যাক্টেরিয়ার সংক্রমণ ঘটে। ঘরোয়া টোটকায় কাজ না হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।

Itchy Skin Home Remedies for Pimple Problem
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy