Advertisement
E-Paper

তেষ্টাও মিটবে, জেল্লাও বাড়বে! গরমে চুমুক দিন ভিটামিন, খনিজে ভরপুর বিশেষ পানীয়ে

চুমুকেই ফিরবে ত্বকের জেল্লা। কার্বনযুক্ত ঠান্ডা পানীয় নয়, বেছে নেবেন কী? কোন পানীয়ে চুমুক দিলে মুখে ফিরবে লাবণ্য, ত্বক দেখাবে তরতাজা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৯:০৯
চুমুক দিলেই  ত্বক হবে  সুন্দর।

চুমুক দিলেই ত্বক হবে সুন্দর। ছবি:সংগৃহীত।

গরমে দরদরিয়ে ঘাম, তার উপর চড়া রোদে কমছে ত্বকের জেল্লা? তেষ্টা মিটবে, ত্বকে আভাও খেলবে, বেছে নিন এমন পানীয়। গরমে সেই পানীয়ে চুমুক দিলে শরীর হবে শীতল। আবার নিয়ম করে খেলে, ত্বক হবে সুন্দর।

বেদানার মোহিতো

ভিটামিন বি, সি এবং খনিজে ভরপুর বেদানার রস। এতে রয়েছে অ্যান্থোসায়ানিনের মতো শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট। অক্সিডেটিভ স্ট্রেসের কারণে ত্বকের যে ক্ষতি হয়, তার পুনরুজ্জীবনে সাহায্য করে বেদানা। টাটকা বেদনার রসেই উপকারিতা বেশি।

তবে চাইলে গরমে বেদানার রস দিয়ে বানিয়ে নিতে পারেন মোহিতো। কাচের গ্লাসের বরফের টুকরো দিয়ে থেঁতো করা পুদিনা পাতা, সৈন্ধব নুন এবং বেদানার রস দিন। যোগ করুন অল্প পরিমাণ পাতিলেবুর রস। সব শেষে যোগ করতে পারেন একটু সোডা। তবে ত্বকের খেয়াল রাখতে হলে সোডা এড়ানোই ভাল।

চিয়া লেমোনেড

পাতিলেবুর কুচি এবং পুদিনাপাতা হালকা থেঁতলে নিয়ে কাচের গ্লাসে যোগ করুন। দিন বরফকুচি। দিন সৈন্ধব লবণ এবং স্বাদ মতো চিনি। পাতিলেবুর রস যোগ করুন। দিয়ে দিন এক টেবিল চামচ ভেজানো চিয়া বীজ। জল যোগ করুন। চিনির বদলে মধুও দিতে পারেন। চিয়া বীজে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। ত্বকের জেল্লা ধরে রাখার জন্য তা বিশেষ কাজের। তা ছাড়া, পাতিলেবুতে থাকা ভিটামিন সি-ও ত্বকের জন্য ভাল।

ডাবের শরবত

ডাবের জল শরীরে খনিজের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। গরমের দিনে ডাবের জলে চুমুক দিলে শুধু শরীর ঠান্ডা হয় না, ক্লান্তিও কাটে। ডাবে রয়েছে নানা রকম খনিজ। এতে মেলে অ্যান্টি-অক্সিড্যান্ট। রূপচর্চায় ডাবের জল মাখার চলও রয়েছে। ডাবের জল এমনিই খাওয়া যায়। তবে তার মধ্যে কয়েক টুকরো বরফ ফেলে দিলে, পাতিলেবুর রস এবং সামান্য নুন যোগ করলে স্বাদ আরও ভাল লাগবে।

Summer Skin Care Tips Drink
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy