ছোট্ট একটি বাক্স, তারই মধ্যে আয়না আর খোপ। কোথাও রাখা যায় চুড়ি, কোথাও দুল, কোথাও ফাউন্ডেশন থেকে লিপস্টিক। সেই বাক্স বন্ধ করে হাতল ধরে দিব্যি এক জায়গা থেকে অন্যত্র যাওয়া চলে।
রকমারি মেকআপ অর্গানাইজ়ার। ছবি: সংগৃহীত।
প্রসাধনী রাখা এবং এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়ার লালরঙা মেকআপ বাক্সটি এখন কার্যত অতীত। বরং সেই জায়গায় সাজগোজের সামগ্রী সাজানোর জন্য বাজারে এসেছে মেকআপ অর্গানাইজ়ার। প্রথাগত মেকআপ বাক্সের মতো এটি দেখতে নয় মোটেই। বরং ড্রেসিং টেবিলের উপর শৌখিন অর্গাইনাজ়ার শোভা বর্ধন করে। কোনওটি স্বচ্ছ ঢাকনার, কোনওটি আবার ঢাকনাবিহীন। রঙিন, স্বচ্ছ, সাদা, নানা রকমের অর্গানাইজ়ার বাজারে লভ্য।
কাজ কী?
লিপস্টিক, নেলপলিশ থেকে রকমারি কাজল, মাস্কারা— প্রসাধনীর অন্ত না থাকলেও কাজের সময় পছন্দের জিনিসটি খুঁজে পাওয়া মুশকিল। তা ছাড়া, ড্রেসিং টেবিলে সাজগোজের জিনিস অগোছালো হয়ে পড়ে থাকলে দেখতে মোটেই ভাল লাগে না। তাই তৈরি হয়েছে মেকআপের জিনিস রাখার সুদৃশ্য অর্গানাইজ়ার।
আরও পড়ুন:
একাধিক খাপ থাকে এতে। দুল থেকে লিপস্টিক, খাপে খাপে সাজিয়ে রাখা যায়। এককথা, প্রসাধনী এতে গুছিয়ে রাখা যেমন সহজ, তেমনই প্রয়োজনের সময় চটজলদি খুঁজেও পাওয়া যায়।
আর কী লাভ হয় এতে?
· মেকআপের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে অযত্নে থাকলে নষ্ট হয়ে যেতে পারে। সেটি গুছিয়ে রাখা যায় এতে। ফলে মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না।
মেকআপ এই ভাবে রাখা যায় শৌখিন অর্গানাইজ়ারে। ছবি:সংগৃহীত।
· অর্গানাইজ়ারে সামগ্রীগুলি উল্লম্ব ভাবে সাজিয়ে রাখা যায় বলে, অনেক জিনিস অল্প জায়গাতেই ধরানো সম্ভব।
· ঠিক ভাবে মেকআপ ব্রাশ থেকে ফাউন্ডেশন, মেকআপ স্পঞ্জ গুছিয়ে রাখলে ধুলো-ময়লা লাগার ঝুঁকি কমে। ফলে সংক্রমণের ভয় থাকে না।
· তা ছাড়া, ঢাকা দেওয়া মেকআপ অর্গানাইজ়ার এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়াও সহজ হয়।