Advertisement
E-Paper

গরমেও মেকআপ টিকিয়ে রাখতে চান? রূপচর্চার সামগ্রীতে সবার আগে করে ফেলুন ৫টি বদল

রোদ, ঘাম, ধুলোবালি— সব মিলিয়ে ত্বকের অবস্থা শোচনীয় ওঠে গরমে। আর যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা গরমে ব্রণ, ফুসকুড়ির সমস্যায় জর্জরিত হন। তাই গরমে অন্যান্য সময়ের চেয়ে বেশি যত্ন নেওয়া উচিত। শুধু তা-ই নয়, এই সময়ে রূপচর্চার সামগ্রীতেও বদল আনতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ২০:১৭
গরমে কোন কোন রূপচর্চার সামগ্রী বদলে ফেলা জরুরি?

গরমে কোন কোন রূপচর্চার সামগ্রী বদলে ফেলা জরুরি? ছবি: সংগৃহীত।

শীতের পর আর বসন্তের দেখা নেই। গ্রীষ্মের ভোগান্তি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গ্রীষ্ম মানেই রোদে-ঘামে ত্বকের বারোটা বেজে যাওয়া। যতই মেকআপ করুন, গরমে ত্বকের সমস্যা ঢাকা কঠিন। রোদ, ঘাম, ধুলোবালি— সব মিলিয়ে ত্বকের অবস্থা শোচনীয় ওঠে এই সময়ে। আর যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা গরমে ব্রণ, ফুসকুড়ির সমস্যায় জর্জরিত হন। তাই গরমে অন্যান্য সময়ের চেয়ে বেশি যত্ন নেওয়া উচিত। শুধু তা-ই নয়, এই সময়ে রূপচর্চার সামগ্রীতেও বদল আনতে হবে। সারা বছর যেই রূপটানের সামগ্রী ব্যবহার করেন গরমের দিনগুলিতে কিন্তু সে সব ব্যবহার করলে চলবে না।

কী কী বদল করবেন?

১) ক্রিম-জাতীয় ময়শ্চারাইজার: গরমের দিনে অনেকেই ক্রিম-জাতীয় ময়শ্চারাইজার ব্যবহার করেন। এতে ত্বকে ঘাম বসে যায়। তার সঙ্গে ময়লাও জমে। রূপ বিশেষজ্ঞদের মতে, এই সময় জেল-জাতীয় ময়শ্চারাইজার ব্যবহার করাই শ্রেয়।

২) ক্রিম ফেসওয়াশ: গরমের দিনে ত্বকের যত্ন নিতে ভুলেও ক্রিম ফেসওয়াশ ব্যবহার করবেন না। এই সময়ে রোদ থেকে বাড়ি ফিরে ফোম ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। এতে ত্বকের রন্ধ্রগুলি ভাল ভাবে পরিষ্কার হয়, মুখের তৈলাক্ত ভাবও দূর হয়।

৩) সাধারণ সানস্ক্রিন: গরমে ত্বক ঘেমে থাকে, তার উপর সানস্ক্রিন লাগালে আরও বেশি করে ঘামতে শুরু করে মুখ। তাই অনেকেই সানস্ক্রিন এড়িয়ে চলেন। এই সময় ‘সোয়েটপ্রুফ সানস্ক্রিন’ ব্যবহার করুন। এতে ঘামও হবে না আর ত্বকের জেল্লাও বজায় থাকবে। তবে সানস্ক্রিনের এসপিএফের মান যেন ৩০-এর উপরে থাকে সে দিকে অবশ্যই নজর রাখবেন।

৪) বডি লোশন: গরমের দিনে সাধারণ বডি লোশন নয়, সারা গায়ে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। এতে মুখের পাশাপাশি হাত-পাও রোদের থেকে বাঁচবে এবং গা পুড়ে যাবে না।

৫) কাজল: গরমে কাজল ঘেঁটে গিয়ে মেকআপ একেবারে বিগড়ে যায়। সে ক্ষেত্রে জেল লাইনার দিয়েই সেরে ফেলতে পারেন চোখের সাজ।

Makeup Tips Summer Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy