Advertisement
E-Paper

প্রবল গরমে ঘেমে নেয়ে একসা, সাজগোজে বাহার আনতে কী মাখবেন, বাদ দেবেন কোন উপকরণ

প্রবল গরমের প্রভাব পড়ে ত্বকেও। জ্বালা, পোড়া তো আছেই, ত্বক তেলতলেও হয়ে যায়। এই সময় সাজগোজ করতে হলে কোন ধরনের প্রসাধনী বেছে নেবেন? বাদই বা যাবে কোনটি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৯:৪০
গরমে মেকআপ করবেন, বেছে নেবেন কোনটি?

গরমে মেকআপ করবেন, বেছে নেবেন কোনটি? ছবি:সংগৃহীত।

একে গরম, তার উপর বাড়তি আর্দ্রতা। বাইরে বেরোলেই দরদরিয়ে ঘামতে হচ্ছে। গরম এবং ঘামের প্রভাব পড়ঠে ত্বকেও। মুখ হয়ে উঠছে তৈলাক্ত। র‌্যাশ, ব্রণ, ফুস্কুড়িও দেখা দিচ্ছে। প্রবল গরমে সমস্যা অনেক। মেকআপ করলেও, তা কখনও কখনও গলে, ঘেঁটে যায়। এই সময় কী ভাবে ত্বকের পরিচর্যা করবেন, সাজবেনই বা কী ভাবে?

মুম্বই নিবাসী ত্বকের রোগের চিকিৎসক আকাঙ্ক্ষা সাংভি বলছেন, ‘‘প্রবল তাপে ক্রমাগত ঘামের ফলে ত্বকেও জলাভাব দেখা দিতে পারে। বাড়তে পারে সেবাম উৎপাদন। তার ফলে ত্বকের সংবেদনশীলতা বেড়ে যায়। অতিরিক্ত সেবামের জন্য ত্বকের ছোট রন্ধ্রগুলি বুঁজে যেতে পারে, তার ফলে অনের সময়েই মুখে র‌্যাশ, ফুস্কুড়ি দেখা দেয়।’’

তাই প্রবল গরমে ত্বক যাতে শ্বাস নিতে পারে, সেটা দেখা দরকার। মেকআপ যত হালকা হবে, ততই তা ত্বকের জন্য ভাল হবে।

গরমে ত্বক ভাল রাখতে ব্যবহার করা যায়—

· বিবি ক্রিম

· ত্বক-বান্ধব জেল বেস্‌ড হাইড্রেটেড ময়েশ্চারাইজ়ার

· টিনটেড ময়েশ্চারাইজ়ার

· হালকা সিলিকন প্রাইমার

· হালকা ধরনের মেকআপ

· ওয়াটার বেস্‌ড বা জেল বেস্‌ড ক্রিম

এড়ানো দরকার

· ভারী ক্রিম, ফাউন্ডেশন, কনসিলার

· অতিরিক্ত তেল বা মোমযুক্ত প্রসাধনী

· বেশি মেকআপ

· অ্যালকোহল, প্যারাবেন যুক্ত প্রসাধনী

· পেট্রোলিয়ামের মতে তৈলজাত পণ্য

ত্বকের চিকিৎসক জানাচ্ছেন, দীর্ঘ ক্ষণ মুখে থাকবে, গরমে গলবে না এই ধরনের মেকআপ ব্যবহারের প্রবণতা এখন বাড়ছে। তবে দীর্ঘ সময় মেকআপ করে থাকলে ত্বকের ক্ষতি হতে পারে। ঘাম বা তেল জমে ব্যাক্টেরিয়া সংক্রমণ হতে পারে। সানস্ক্রিন অবশ্যই মাখতে হবে। গরমের উপযোগী এমন প্রসাধনী বেছে নিন, যা ত্বকের উপর ভার হয়ে বসবে না।

Summer Makeup Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy