Advertisement
E-Paper

স্বল্প মেয়াদি পাঠ্যক্রমে ভর্তির সুযোগ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে, কোন কোন কোর্স?

বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ভোকেশনাল স্টাডিজ়ের তরফে আয়োজিত এই কোর্সগুলি ডিপ্লোমা, অ্যাডভান্সড ডিপ্লোমা অথবা অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স। চলতি বছরের জুলাই পর্বের জন্য কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৯:৪৪
এনএসওইউ।

এনএসওইউ। ছবি: সংগৃহীত।

দ্বাদশ উত্তীর্ণ এবং স্নাতক যোগ্যতাসম্পন্নদের জন্য বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)। নিজের পছন্দের বিভিন্ন বিষয় নিয়ে বৃত্তিমূলক শিক্ষাগ্রহণ এবং প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ভোকেশনাল স্টাডিজ়ের তরফে আয়োজিত এই কোর্সগুলি ডিপ্লোমা, অ্যাডভান্সড ডিপ্লোমা অথবা অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স। চলতি বছরের জুলাই পর্বের জন্য কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। সমস্ত কোর্সের মেয়াদ এক বা দু’বছর। তালিকায় রয়েছে — ডিপ্লোমা ইন প্রি-প্রাইমারি টিচার্স এডুকেশন-মন্টেসরি, অ্যাডভান্সড ডিপ্লোমা ইন হসপিটাল ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, অ্যাডভান্সড ডিপ্লোমা ইন নিডল ওয়ার্ক অ্যান্ড নিটিং, অ্যাডভান্সড ডিপ্লোমা ইন অ্যাপ্লায়েড যোগা অ্যান্ড নেচারোপ্যাথি, ডিপ্লোমা ইন ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট, টেলরিং অ্যান্ড ড্রেস ডিজ়াইনিং (অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স), টেলরিং অ্যান্ড ড্রেস ডিজ়াইনিং (অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্স), ডিপ্লোমা ইন ভিস্যুয়াল আর্টস এবং অ্যাডভান্সড ডিপ্লোমা ইন ভিস্যুয়াল আর্টস।

ডিপ্লোমা ইন প্রি-প্রাইমারি টিচার্স এডুকেশন-মন্টেসরি কোর্সে আবেদনের জন্য আগ্রহীদের দ্বাদশোত্তীর্ণ হতে হবে। একই ভাবে অন্য কোর্সগুলির জন্যও যোগ্যতার মাপকাঠি রয়েছে। কোর্সগুলি পড়ানো হবে ব্লেন্ডেড লার্নিং-এর সাহায্যে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টাডি সেন্টারের মাধ্যমে। বিভিন্ন বিষয়ে কোর্স ফি-র পরিমাণ ধার্য করা হয়েছে ৮ হাজার টাকা থেকে ৭২ হাজার টাকা পর্যন্ত।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে এনএসওইউ-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ১০ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy