Advertisement
E-Paper

জার্মানির কাছে সাত গোল খাওয়ার আগেই ডাগআউটে বসে কাঁদলেন কুরাসাওয়ের কোচ, কী হয়েছিল অ্যাডভোকাটের?

ম্যাচ তখনও শুরু হয়নি। হঠাৎই কুরাসাওয়ের ডাগআউটে বসে থাকা কোচ ডিক অ্যাডভোকাটকে কাঁদতে দেখা গেল। একটি রুমাল দিয়ে ঘন ঘন চোখ মুছছিলেন। কেন কুরাসাওয়ের কোচ কেঁদে ফেললেন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ২০:৫৩
football

ডিক অ্যাডভোকাট। — ফাইল চিত্র।

ম্যাচ তখনও শুরু হয়নি। জার্মানির কাছে সাত গোলের প্রথমটি খেতে তখনও অনেক দেরি। হঠাৎই কুরাসাওয়ের ডাগআউটে বসে থাকা কোচ ডিক অ্যাডভোকাটকে কাঁদতে দেখা গেল। একটি রুমাল দিয়ে ঘন ঘন চোখ মুছছিলেন। কেন কুরাসাওয়ের কোচ কেঁদে ফেললেন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

বিশেষজ্ঞদের ধারণা, যে পথ পেরিয়ে বিশ্বকাপে খেলতে নেমেছে কুরাসাও, সেটা ভেবেই হয়তো আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। দেড় লক্ষের দেশ কুরাসাওকে বিশ্বকাপে তোলার নেপথ্যে আসল কারিগর অ্যাডভোকাটই। ২০২৪-এ দায়িত্ব নেওয়ার পর সে দেশের ডাচ ফুটবলারদের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

কুরাসাও দীর্ঘ দিন ডাচদের উপনিবেশ ছিল। ফলে সে দেশের বেশির ভাগ মানুষই ডাচ। অ্যাডভোকাট নিজেও নেদারল্যান্ডসের। দ্বৈত নাগরিকত্ব থাকা ফুটবলারদের অ্যাডভোকাট অনুরোধ করেন কুরাসাওয়ের হয়ে খেলার জন্য। সেই অনুরোধে কাজ হয়। অনেকেই কুরাসাওয়ের হয়ে খেলতে রাজি হয়ে যান।

কনকাকাফের যোগ্যতা অর্জন পর্ব পেরিয়ে শেষমেশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে কুরাসাও। জার্মানির বিরুদ্ধে প্রথমার্ধে সমতাও ফিরিয়েছিল তারা। তবে পরে ছ’টি গোল খায়।

যদিও এখনই ভেঙে পড়তে রাজি নন অ্যাডভোকাট। তিনি বলেছেন, “জার্মানি বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল। আমরা জানতাম লড়াই কঠিন হবে। স্কোরলাইন দেখে খুব হতাশ ঠিকই। কিন্তু এত বড় দলের বিরুদ্ধে হারে কোনও লজ্জা নেই। আমাদের আত্মবিশ্বাস ধরে রেখে নিজেদের উন্নতি করে যেতে হবে। এটা প্রথম বিশ্বকাপ। বাকি ম্যাচগুলিতে খেলার জন্য অনেক সময় বাকি।”

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy