Advertisement
E-Paper

পৃথক রাজ্যের দাবি তুলে প্রার্থী দিলেন অজয় এড‌ওয়ার্ড, পহাড়ের তিন আসনের পাশাপাশি সমতলেও লড়বে তাঁর দল

দার্জিলিং আসনে লড়বেন খোদ অজয় এডওয়ার্ড। কার্শিয়াং কেন্দ্রে প্রার্থী বন্দনা রাই, কালিম্পং আসনে ব্রিটো লেপচা, মাটিগাড়া-নকশালবাড়িতে নিমেষ সুনদাস ও শিলিগুড়িতে কৃষ্ণ নন্দ সিংহ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ০২:২৩
অজয় এডওয়ার্ডস।

অজয় এডওয়ার্ডস। —ফাইল চিত্র।

পাহাড়ে এবার জমজমাট লড়াই। বিজিপিএম, বিজেপি-গোর্খা জনমুক্তি মোর্চা জোট ও কংগ্রেসের সঙ্গে এ বার প্রতিদ্বন্দ্বিতা করবে অজয় এডওয়ার্ডের ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট। তারা রবিবার প্রার্থী ঘোষণা করেছে। দার্জিলিং আসনে লড়বেন খোদ অজয় এডওয়ার্ড। কার্শিয়াং কেন্দ্রে প্রার্থী বন্দনা রাই, কালিম্পং আসনে ব্রিটো লেপচা, মাটিগাড়া-নকশালবাড়িতে নিমেষ সুনদাস ও শিলিগুড়িতে কৃষ্ণ নন্দ সিংহ।

অজয় বলেন, ‘‘আমরা চেয়েছিলাম পাহাড়বাসীর দাবি গোর্খাল্যান্ড নিয়ে আন্দোলন করতে। তাই চেয়েছিলাম আঞ্চলিক সব দলগুলি একসঙ্গে মিলেমিশে প্রার্থী দেব। কিন্তু কেউ রাজি হল না। তাই আমরা একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য পাহাড়ের উন্নয়ন ও পৃথক রাজ্য।’’ অজয় হামরো পার্টি গড়ে পুরসভা দখল করেছিলেন। যদিও তাদের কাউন্সিলরেরা দল বদলে অনীতের ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেওয়ায় পুরসভা হাতছাড়া হয়। এর পরেই আলাদা রাজ্যের দাবি নিয়ে তিনি দলের নাম বদল করে ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট দেন। তার সঙ্গে যোগ দিয়েছিল বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চাও।

West Bengal Assembly Election Ajoy Edwards
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy