বিজেপির নির্বাচনী ইস্তাহারে ছিল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের কথা। বিপুল ভোটে জিতেছে বিজেপি। এ বার দীর্ঘ ছ’বছরের বঞ্চনার অভিযোগ ফের সামনে এসেছে। বিশ্ববিদ্যালয়ের যাবতীয় দাবিদাওয়ার কথা ফের উচ্চশিক্ষা দফতরে পাঠানোর তোড়জোড় শুরু করেছেন কর্তৃপক্ষ।
২০২১ থেকে চালু হওয়া দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় গত কয়েক বছর ধরেই ধুঁকছে বলে দাবি। প্রথমে স্থায়ী উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায়, পরে অস্থায়ী উপাচার্য দেবব্রত মিত্র বিভিন্ন দাবিদাওয়া পেশ করেছিলেন উচ্চশিক্ষা দফতরের কাছে। কিন্তু তাঁদের দাবি খারিজ করে দেওয়া হয় বলে দাবি। দেড় বছর আগে নতুন স্থায়ী উপাচার্য প্রণব ঘোষ নতুন পাঠ্যক্রম, বিশ্ববিদ্যালয়ের ভবন তৈরি, স্ট্যাটুট অনুসারে বিশ্ববিদ্যালয় পরিচালনা এবং স্থায়ী পদে নিয়োগের দাবি জানান। কিন্তু উচ্চশিক্ষা দফতরের সাড়া মেলেনি। প্রণব বলেন, ‘‘শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের অবস্থা নিয়ে উচ্চশিক্ষা দফতরে রিপোর্ট পাঠাব।’’
দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন নিয়ে বিধানসভায় বার বার সরব হতে দেখা গিয়েছে বালুরঘাটের প্রাক্তন বিধায়ক অশোক লাহিড়ীকে। বিজেপির তরফে নির্বাচনী ইস্তাহারেও বিশ্ববিদ্যালয়ের হাল ফেরানোর কথা ছিল। বালুরঘাট থেকে নবনির্বাচিত বিজেপির জনপ্রতিনিধি বিদ্যুৎ রায় বলেছেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের সমস্যার কথা আমরা জানি। শপথগ্রহণ অনুষ্ঠান পার হয়ে গেলে যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শুরু হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)