E-Paper

বুলডোজ়ার দিয়ে বাড়ি ভাঙা, ছাড় নেত্রীর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ওই নেত্রীর সঙ্গে তাঁর শরিকদের বিবাদ চলছে। রবিবার বুলডোজ়ার দিয়ে বাড়ি ভাঙা শুরু হয়। তা সোমবারও চলে। খবর পেয়ে পুলিশ এসে বুলডোজ়ার থানায় নিয়ে যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ০৭:৪০

—প্রতীকী চিত্র।

ব্যক্তিগত কারণে বুলডোজ়ার দিয়ে তিনটি বাড়ি ভাঙার অভিযোগে এক বিজেপি নেত্রীকে আটক করল পুলিশ। তবে ঘণ্টা দুয়েক পরে, ছেড়ে দেওয়ায় বাধল বিতর্ক। মঙ্গলবার কোচবিহারের দিনহাটার পুঁটিমারির ঘটনা। বিজেপির কোচবিহার মহিলা শাখার জেলা কমিটির সদস্য ওই সংখ্যালঘু নেত্রীর দাবি, তিনি কারও বাড়ি ভাঙেননি। তৃণমূলের আমলে তাঁর জমি দখল করা হয়েছিল। তা তিনি পুনরুদ্ধার করতে গিয়ে ছিলেন। তাঁর কাছে সব কাগজপত্র রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ওই নেত্রীর সঙ্গে তাঁর শরিকদের বিবাদ চলছে। রবিবার বুলডোজ়ার দিয়ে বাড়ি ভাঙা শুরু হয়। তা সোমবারও চলে। খবর পেয়ে পুলিশ এসে বুলডোজ়ার থানায় নিয়ে যায়। যাঁদের বাড়ি ভাঙচুর হয়েছে, তাঁরাও পুলিশে অভিযোগ জানান। এ দিন বিজেপি নেত্রীকে বাড়ি থেকে আটক করে পুলিশ।

বাড়ি ভাঙার অভিযোগ থাকলেও ওই মহিলা ছাড়া পেলেন কী ভাবে? কোচবিহার পুলিশের এক কর্তা বলেন, ‘‘প্রাথমিক ভাবে ওই মহিলাকে সতর্ক করা হয়েছে। তদন্ত চলছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী, পরবর্তী পদক্ষেপ করা হবে।’’ থানা থেকে ছাড়া পেয়ে ওই নেত্রী বলেন, ‘‘পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আমাকে নিয়ে গিয়েছিল। তার বাইরে কিছু বলার নেই।’’ বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মণ বলেন, ‘‘ওঁদের জমি তৃণমূল আমলে দখল করা হয়েছিল। তা নিয়েই সমস্যা। পরে, ওঁকে পুলিশ ছেড়ে দিয়েছে।’’ তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Bulldozer North Bengal BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy