E-Paper

রাশিয়া থেকে তেল কেনায় নজির ভারতের

মস্কো থেকে তেল আমদানিতে নজির গড়ল ভারত। বিশেষজ্ঞ সংস্থা কেপলার জানাচ্ছে, জুনের প্রথমার্ধে এসেছে দিনে ৩১ লক্ষ ব্যারেলের বেশি তেল। যা দু’বছরের মধ্যে সর্বোচ্চ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ০৮:২৯

—প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ার যুদ্ধে হরমুজ় প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। যার মোকাবিলায় রাশিয়া থেকে তেল কেনায় ছাড় দিয়েছিল আমেরিকা। সেই সুযোগে মস্কো থেকে তেল আমদানিতে নজির গড়ল ভারত। বিশেষজ্ঞ সংস্থা কেপলার জানাচ্ছে, জুনের প্রথমার্ধে এসেছে দিনে ৩১ লক্ষ ব্যারেলের বেশি তেল। যা দু’বছরের মধ্যে সর্বোচ্চ। মে মাসে এসেছিল ১৯ লক্ষ ব্যারেল। অর্থাৎ, এক মাসেই বৃদ্ধির হার প্রায় ৫৩%। কেপলার জানিয়েছে, রাশিয়ার পরে ভারতের তেল সবচেয়ে বেশি আমদানি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহি (দিনে ৭.৪ লক্ষ ব্যারেল), সৌদি আরব (৫.৩ লক্ষ) এবং কাজ়াখস্তান (প্রায় ৩ লক্ষ) থেকে। আমেরিকা থেকে এসেছে ৮৫,০০০-৯০,০০০ ব্যারেল। কেপলারের মুখ্য বিশ্লেষক সুমিত রিটোলিয়া জানান, তিন-চার মাসে একাধিক বার তেলের গন্তব্য বদলেছে ভারত।

তবে সংশ্লিষ্ট মহলের মতে, এখনই দেশে তেলের দাম কমবে না। বর্তমানে ব্যারেলে দাম ৮০ ডলারের আশেপাশে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Crude Oil India-Russia

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy