Advertisement
E-Paper

হড়পা বানে ক্ষতিগ্রস্ত উত্তর সিকিমের বেলি ব্রিজের পুনর্নির্মাণ, উদ্বোধন করলেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী

প্রায় তিন বছর ধরে প্রতিকূল আবহাওয়া ও কঠিন ভৌগলিক অবস্থানের মতো বহু বাধা পেরিয়ে অবশেষে পুনরায় নির্মাণ করা হল এই বেলি ব্রিজকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪১
বেলি ব্রিজের উদ্ধোধনে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ।

বেলি ব্রিজের উদ্ধোধনে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। নিজস্ব চিত্র।

২০২৩ সালে হড়পা বানে লন্ডভন্ড হয়ে গিয়েছিল উত্তর সিকিম। যোগাযোগ বিছিন্ন হয়ে যাওয়ায় সেখানে আটকে পড়েছিলেন বহু পর্যটক। যার মধ্যে অন্যতম ছিল চুংথাং ও লাচেনের সংযোগকারী তারাম চু বেলি ব্রিজ৷ প্রায় তিন বছর ধরে প্রতিকূল আবহাওয়া ও কঠিন ভৌগলিক অবস্থানের মতো বহু বাধা পেরিয়ে অবশেষে পুনরায় নির্মাণ করা হল এই বেলি ব্রিজকে। প্রায় দিনরাত কাজ করে এই বেলি ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন করলেন বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীরা।

বৃহস্পতিবার এই বেলি ব্রিজের উদ্ধোধন করেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। তিনি বলেন, “৪০০ ফুট দীর্ঘ তারাম চু সেতু এবং ২৮ কিলোমিটার দীর্ঘ চুংথাং-লাচেন সড়ক উত্তর সিকিমের সংযোগ ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা এই অঞ্চলের উন্নয়ন এবং মানুষের কল্যাণ নিশ্চিত করতে আমাদের সমর্থন অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।"

North Sikkim Bailey Bridge
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy