Advertisement
E-Paper

উত্তরে ভরসা মান্তুরও

রাজ্য টেবল টেনিস সংস্থার কর্মকর্তারা সাবজুনিয়র ব্যক্তিগত বিভাগে সোনা আশা করছেন পয়মন্তী বৈশ্য, মুনমুন কুণ্ডুদের কাছ থেকে। অন্যদিকে নর্থবেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সোনার জেতা আশা টিকিয়ে রেখেছে নিকিতা সরকার, জয়ব্রত ভট্টাচার্য, অভিরূপ পাল, মৈনাক দাসরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৬ ০২:২১
শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে চলছে প্রতিযোগিতা। — নিজস্ব চিত্র

শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে চলছে প্রতিযোগিতা। — নিজস্ব চিত্র

রাজ্য টেবল টেনিস সংস্থার কর্মকর্তারা সাবজুনিয়র ব্যক্তিগত বিভাগে সোনা আশা করছেন পয়মন্তী বৈশ্য, মুনমুন কুণ্ডুদের কাছ থেকে। অন্যদিকে নর্থবেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সোনার জেতা আশা টিকিয়ে রেখেছে নিকিতা সরকার, জয়ব্রত ভট্টাচার্য, অভিরূপ পাল, মৈনাক দাসরা। রাজ্য টেবল টেনিস সংস্থা এবং নর্থবেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশন সূত্রেই জানা গিয়েছে, পয়মন্তী সাব জুনিয়র র‌্যাঙ্কিংয়ে দেশের প্রথম আটের মধ্যে রয়েছে। উত্তরবঙ্গের নিকিতা, জয়ব্রতরাও রয়েছে প্রথম আটজনের মধ্যেই। দেশের সেরা ১৬ র‌্যাঙ্কিং তালিকায় রয়েছে উত্তরবঙ্গের সিদ্ধাংশু রায়, অভিরূপ পাল, মৈণাক দাস, শতপর্ণী দে’রা।

জাতীয় প্রতিযোগিতা আসরে তাদের মধ্যে যে কেউ ভাল ফল করতে পারে বলেই মনে করেন নর্থবেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনে সভাপতি তথা টেবল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়ার অন্যতম কর্মকর্তা মান্তু ঘোষ। মান্তু বলেন, ‘‘জোনালে প্রি-কোয়ার্টারে খেলতে পারেনি এমন খেলোয়াড়ও অনেক সময় জাতীয় প্রতিযোগিতায চমকে দেয় এমন নজিরও রয়েছে।’’ ছেলেদের মধ্যে জয়ব্রত এবং মেয়েদের মধ্যে নিকিতা ভাল ফল করবে বলেই আশা করেছেন মান্তু।

জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতায় রবিবার সাব জুনিয়র স্তরে ছেলে এবং মেয়েদের ব্যক্তিগত বিভাগের যোগ্যতা অর্জন পর্বে জিতল রাজ্য টেবল টেনিস সংস্থার সব খেলোয়াড়ই। কিন্তু মেয়েদের ওই বিভাগেই যোগ্যতা অর্জন পর্বে আটকে গেল নর্থবেঙ্গল টেবল টেনিস সংস্থার চার জন। অন্য দিকে ছেলেদের ওই বিভাগে যোগ্যতা অর্জন পর্বে উত্তরবঙ্গের দু’জন ছাড়া বাকি সকলেই জিতেছেন। অন্যদিকে ক্যাডেট বিভাগে রাজ্য টেবল টেনিস সংস্থার এক জন যোগ্যতা অর্জন পর্বে আটকে গিয়েছে। উত্তরবঙ্গের খেলোয়ারদের মধ্যে ক্যাডেট বিভাগে ছেলেদের মধ্যে দু’জন এবং মেয়েদের মধ্যে তিনজন যোগ্যতা অর্জন পর্বে হেরে গিয়েছে।

Table tennis
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy