Advertisement
E-Paper

Rain: টানা ঘোর বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে জলস্ফীতি, ভূমিধসের আশঙ্কা

বৃষ্টির জেরে উত্তরবঙ্গে একাধিক নদীর জলস্তর বাড়ছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে। নামতে পারে ধস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ১৯:৪৫
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

উত্তরবঙ্গে আরও বাড়বে বৃষ্টি। এমনই শঙ্কার কথা জানাল আবহাওয়া দফতর। উত্তরের দুই জেলা কোচবিহার ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে। ওই দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির ভ্রুকুটি।

পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই তিন জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রবল বর্ষণের জেরে দার্জিলিং,কালিম্পঙে ধস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে তিস্তা, জলঢাকা, সঙ্কোশ, তোর্সা নদীর জলস্তর বাড়তে পারে। বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমবে। ফসলের ক্ষতির আশঙ্কা থাকছে। ক্ষতিগ্রস্ত হতে পারে কাঁচা বাড়ি।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে ৩০.৪ মিমি। জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ ০.১ মিমি। কোচবিহারে বৃষ্টি হয়েছে ৪ মিমি। মালদায় হয়েছে ০.৭ মিমি বৃষ্টি।

জানা গিয়েছে, গজলডোবায় তিস্তা বাঁধের মোট ৪৫টি লকগেটের মধ্যে ১১টি গেট খুলে দেওয়া হয়েছে।জলস্তর বেড়ে যাওয়ায় জলপাইগুড়ির তিস্তা এবং জলঢাকা নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।শিলিগুড়ির মাটিগাড়ায় বালাসন সেতুর ডাইভারশন সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ডাইভারশন সেতু এবং তার সংযোগকারী রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Raining North Bengal weather Monsoon
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy