Advertisement
E-Paper

আদালত থেকে বেরোনোর সময় পা হড়কে পড়ে গেলেন সুদীপ্ত, হাঁটুতে চোট পেলেন সারদাকর্তা

বৃহস্পতিবার চিটফান্ড মামলায় সুদীপ্তকে জলপাইগুড়ি জেলা আদালতে নিয়ে আসা হয়। জলপাইগুড়ি জেলা আদালতে তাঁর বিরুদ্ধে চারটি মামলা চলছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৩ ২৩:১৯
সুদীপ্ত সেন। নিজস্ব ছবি।

সুদীপ্ত সেন। নিজস্ব ছবি।

আদালত থেকে বেরোনোর সময় পা হড়কে পড়ে গেলেন সারদা চিটফান্ড মামলায় বিচারাধীন সুদীপ্ত সেন। এই ঘটনায় হাঁটুতে সামান্য চোট পেয়েছেন সারদাকর্তা।

বৃহস্পতিবার চিটফান্ড মামলায় সুদীপ্তকে জলপাইগুড়ি জেলা আদালতে নিয়ে আসা হয়। জলপাইগুড়ি জেলা আদালতে তাঁর বিরুদ্ধে চারটি মামলা চলছে। তার মধ্যে বৃহস্পতিবার তিনটি মামলায় জামিন পান সুদীপ্ত। বাকি ভক্তিনগড় থানার একটি মামলা আলিপুর সিবিআই আদালতে স্থানান্তরিত করা হয়েছে। এর পর সন্ধ্যায় আদালতের কোর্ট লকাপ থেকে বার হওয়ায় সময় পা হড়কে পড়ে যান সুদীপ্ত। তিনি জানান, হাঁটুতে সামান্য চোট লেগেছে। মামলা প্রসঙ্গে অবশ্য বিশেষ কিছুই বলতে চাননি তিনি। এর পর রাতেই সুদীপ্তকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন আলিপুর সেন্ট্রাল জেল থেকে আসা বিশেষ নিরাপত্তা কর্মীরা।

sudipta sen
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy