ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ বাংলায়। এ বার ঘটনাস্থল কোচবিহার। বুধবার এক প্রৌঢ়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাই নিয়ে রাজনৈতিক শোরগোল তুঙ্গে।
স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম হাচনা বিবি। বয়স ৫৬ বছর। কোচবিহারের তুফানগঞ্জের বালাভূত এলাকার ওই বাসিন্দা মঙ্গলবার বিকেলে গলায় দড়ি দেন। পরিবারের দাবি, ভোটার কার্ডে পদবি ভুল ছিল তাঁর। ‘বিবি’-র পরিবর্তে লেখা ছিল ‘রিবি’। এসআইআর নিয়ে নানা মুখে নানা কথা শোনার পর ভোটার কার্ডে পদবি বিভ্রাট নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান স্বল্পশিক্ষিত মহিলা।
মৃতার দুই সন্তান রয়েছে। তাঁরা ইটভাটায় কাজ করেন। তাঁরা মাকে আশ্বস্ত করলেও আতঙ্কমুক্ত হতে পারেননি মহিলা। পরিবারের দাবি, এসআইআরের আতঙ্কে নিজেকে শেষ করে দিয়েছেন হাচনা বিবি। ওই মৃত্যুর ঘটনায় বিজেপিকে একহাত নেন কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন, ‘‘বিজেপি যে ভাবে এসআইআর নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে, তাতে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। সেই কারণেই এই আত্মহত্যার ঘটনা।’’ পাল্টা বিজেপির জেলা সহ-সভাপতি বিরাজ বসু বলেন, ‘‘সব কিছু নিয়ে তৃণমূল রাজনীতি করছে। যেখানে যে ঘটনা ঘটছে, তার সঙ্গে এসআইআর জুড়ছে ওরা। একজন আত্মহত্যা করেছেন। সে নিয়েও রাজনীতি! এটা দুঃখজনক।’’
আরও পড়ুন:
উল্লেখ্য, ‘এসআইআর-আতঙ্কে’ এ নিয়ে রাজ্যে ৩১ জনের মৃত্যু হল। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এসআইআরের ‘কারণে’ যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি এতগুলো মৃত্যুর দায় নির্বাচন কমিশন কেন নেবে না, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা