Advertisement
E-Paper

আন্দোলন চান ছোট চা চাষিরা

কাঁচা পাতার দাম না মেলায় জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষিরা কনভেনশন করে আন্দোলনের সিদ্ধান্ত নিতে উদ্যোগী হল। আগামী বুধবার চা নিলাম কেন্দ্রে ওই কনভেনশনের ডাক দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৫ ০১:২২

কাঁচা পাতার দাম না মেলায় জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষিরা কনভেনশন করে আন্দোলনের সিদ্ধান্ত নিতে উদ্যোগী হল। আগামী বুধবার চা নিলাম কেন্দ্রে ওই কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনের কৌশল ঠিক করতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী বলেন, “ভরা মরসুমে পাতার দাম না পেয়ে চাষিরা বিপাকে পড়েছেন। অনেক চাষি বাগান বন্ধ করার কথাও ভাবছেন। নিরুপায় হয়ে আন্দোলনের পথে যেতে হচ্ছে।” ক্ষুদ্র চা চাষি সমিতি সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলায় ১৫ হাজার চা চাষি রয়েছে। অন্তত ৫০ হাজার মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ওই কাজের সঙ্গে জড়িত। এক কেজি কাঁচা পাতা উৎপাদন করতে ১৩ টাকা খরচ হলেও গত তিন মাস থেকে মিলছে ৫ টাকা থেকে ৭ টাকা। তাই শ্রমিকদের মজুরি দেওয়া সম্ভব হচ্ছে না বলে চাষিদের দাবি।

যদিও বটলিফ কারখানার মালিক সংগঠন ক্ষুদ্র চা চাষিদের অভিযোগ অস্বীকার করেছে। সংগঠনের সম্পাদক সতীশ মিত্রুকা বলেন, ভাল মানের পাতা সোমবার ১০ টাকার বেশি কেজি প্রতি দাম পেয়েছে।” তিনি জানান, শুক্রবার পাতার দাম নিয়ে আলোচনায় বসবেন। কারখানায় ভাল মানের পাতা পাঠানোর জন্য চা চাষিদের কাছে অনুরোধ রাখবেন।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy