Advertisement
E-Paper

টাস্ক ফোর্স গঠনের নির্দেশ

উত্তর দিনাজপুর জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের নাবালিকা পাচার ও তাদের উপর যৌন নির্যাতনের অভিযোগ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্য সংখ্যালঘু সম্প্রদায়ের কমিশনের এন্তাজ আলি শাহ। তিনি জেলা পুলিশ ও প্রশাসনকে অবিলম্বে টাস্ক ফোর্স গঠন করে অভিযান ও সামাজিক সচেতনতা গড়ে তোলার কাজ শুরু করারও নির্দেশ দিয়েছেন।

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০২:৫৫

উত্তর দিনাজপুর জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের নাবালিকা পাচার ও তাদের উপর যৌন নির্যাতনের অভিযোগ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্য সংখ্যালঘু সম্প্রদায়ের কমিশনের এন্তাজ আলি শাহ। তিনি জেলা পুলিশ ও প্রশাসনকে অবিলম্বে টাস্ক ফোর্স গঠন করে অভিযান ও সামাজিক সচেতনতা গড়ে তোলার কাজ শুরু করারও নির্দেশ দিয়েছেন। জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দাদের সরকারি উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা পুলিশ ও প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে এন্তাজ জেলা পুলিশের কর্তাদের কাছে ২০১৪ সাল থেকে জেলায় সংখ্যালঘু নাবালিকা পাচার ও তাদের উপর যৌন নির্যাতনের অভিযোগের খতিয়ান পেশ করার নির্দেশ দেন। পুলিশের দেওয়া তথ্য খতিয়ে দেখে বৈঠকেই উদ্বেগ প্রকাশ করেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy