মৃত বা স্থানান্তরিত ভোটার একজনও নেই, পশ্চিমবঙ্গে এমন বুথের সংখ্যা কমতে কমতে এ বার দু’টিতে এসে এসে দাঁড়াল। প্রথমে বলা হয়েছিল, রাজ্যের ২২০৮টি বুথে গত এক বছরে কোনও ভোটারের মৃত্যু হয়নি বা সেখান থেকে কেউ অন্যত্র স্থানান্তরিত হননি। এই তথ্য এসেছিল জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) দফতর থেকে। কিন্তু এর পর নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলাগুলির কাছে রিপোর্ট তলব করে। তার পরেই সংখ্যা ক্রমশ কমতে শুরু করেছিল।
গত বুধবার (৩ ডিসেম্বর) জানা গিয়েছিল, ২২০৮ নয়, ওই ধরনের বুথের সংখ্যা রাজ্যে ৪৮০টি। কিন্তু বৃহস্পতিবারই (৪ ডিসেম্বর) কমিশনের তরফে নতুন পরিসংখ্যান প্রকাশ করে বলা হয়, রাজ্যে এই মুহূর্তে মাত্র সাতটি এমন বুথ রয়েছে, যেখানে গত এক বছরে কোনও মৃত বা স্থানান্তরিত ভোটারের হিসাব নেই। কিন্তু সোমবার নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে তা দু’টিতে নেমে এল। হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ওই দু’টি বুথ রয়েছে।
প্রথমে রাজ্যের ২২০৮টি বুথে কোনও মৃত, স্থানান্তরিত ভোটার নেই বলে রিপোর্ট এসেছিল। সব চেয়ে বেশি ছিল দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সেখানে ৭৬০টি বুথ থেকে এমন তথ্য এসেছিল। কিন্তু গত বৃহস্পতিবার কমিশন জানিয়ে দেয়, দক্ষিণ ২৪ পরগনায় এমন কোনও বুথ নেই। কমিশনের তরফে সোমবার জানানো হয়েছে এখনও পর্যন্ত রাজ্যে এসআইআর-পর্বে চিহ্নিত মোট ৫৬ লক্ষ ৩৭ হাজার ৭৩১টি নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। এর মধ্যে মৃত ভোটার ২৩ লক্ষ ৯৮ হাজার ৩৪৫। নিখোঁজ ভোটার ১০ লক্ষ ৯৪ হাজার ৭১০। স্থানান্তরিত ভোটার ১৯ লক্ষ ৬৪ হাজার ৬২৯। ভুয়ো ভোটার ১ লক্ষ ৩২ হাজার ২১৫ এবং অন্যান্য ৪৭ হাজার ৮৩২।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা