Advertisement
E-Paper

Paresh Chandra Adhikary: কোথায় পরেশ! নির্দেশ অমান্য করে বেপাত্তা মন্ত্রী, নোটিস পাঠানোর নির্দেশ সিবিআইকে

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ পরেশকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত তিনি হাজির হননি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২২ ১১:৫১
পরেশচন্দ্র অধিকারী।

পরেশচন্দ্র অধিকারী। ফাইল চিত্র ।

আদালতের নির্দেশ অমান্য করে এখনও সিবিআই দফতরে হাজিরা দেননি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। এই ঘটনা আদালতের দৃষ্টি আকর্ষণ করানোর পর সিবিআইকে মামলার নোটিস পাঠাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুনানি হতে পারে বৃহস্পতিবারই।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ পরেশকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত হাজির হননি তিনি। পরেশের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারির ভাবনাচিন্তা চলছে বলে আগেই জানা গিয়েছিল।

পরেশের মেয়ে অঙ্কিতা নিজের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাননি বলে অভিযোগ ওঠে। অভিযোগ, তিনি যোগ্য প্রার্থীকে ডিঙিয়ে চাকরি পেয়েছেন। মঙ্গলবার আদালতে এই সম্পর্কিত তথ্য জানিয়েছিলেন এসএসসির সদ্য পদত্যাগী চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তার পরেই আদালত মঙ্গলবার রাত আটটায় পরেশকে সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ জারি করে। কিন্তু সেই সময় পরেশ নিজের নির্বাচনী কেন্দ্র কোচবিহারের মেখলিগঞ্জে থাকায় হাজির হতে পারেননি। মেয়েকে নিয়ে তড়িঘড়ি কলকাতার উদ্দেশে রওনা দেন পরেশ। বিমানের টিকিট না পাওয়ায় জলপাইগুড়ি রোড স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেসে চাপেন মন্ত্রী। বুধবার ভোররাতে বর্ধমান স্টেশনে নামেন। স্টেশন থেকে বর্ধমান সার্কিট হাউসে পৌঁছলেও বিকেল থেকে আর কোনও পাত্তা পাওয়া যায়নি শিক্ষা প্রতিমন্ত্রীর।

Paresh Chandra Adhikary Calcutta High Court West Bengal West Bengal SSC Scam CBI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy