Advertisement
E-Paper

কমিশনকে পার্থর হুঁশিয়ারি

দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা অভিযোগ করা সত্ত্বেও কমিশন চোখ বুজে আছে। এর পরে কেউ জনস্বার্থ মামলা করলে কমিশন যেন না বলে যে, দেখছি।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৮ ০৪:১৯
পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায়।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য নির্বাচন কমিশন এখনও কোনও ব্যবস্থা না নেওয়ায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব অসন্তুষ্ট। দিলীপবাবুর সাম্প্রতিক নানা মন্তব্যের প্রেক্ষিতে কমিশনে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করেছে শাসক দল। দিলীপবাবু প্ররোচনামূলক মন্তব্য করে রাজ্যে গোলমাল বাধানোর চেষ্টা করছেন বলে কমিশনে অভিযোগ জানিয়েছে শাসক দল। তার পরেও কমিশন ‘নীরব’ থাকায় কার্যত বুধবার কমিশনকে হুঁশিয়ারি দিল তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা অভিযোগ করা সত্ত্বেও কমিশন চোখ বুজে আছে। এর পরে কেউ জনস্বার্থ মামলা করলে কমিশন যেন না বলে যে, দেখছি।’’

Partha Chatterjee Election commission পার্থ চট্টোপাধ্যায়
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy