Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

নিজের কেন্দ্রেই পুলিশের হাতে ‘আক্রান্ত’ অখিল! ধাক্কাধাক্কিতে অসুস্থও হলেন তৃণমূল বিধায়ক

নিজের কেন্দ্র রামনগরেই পুলিশের হাতে ‘হেনস্থা’র শিকার হলেন তৃণমূল বিধায়ক অখিল গিরি। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মন্ত্রী।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৫:৩৭
পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন অখিল গিরি।

পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন অখিল গিরি। —নিজস্ব চিত্র।

নিজের কেন্দ্র রামনগরেই পুলিশের হাতে ‘হেনস্থা’র শিকার হলেন তৃণমূল বিধায়ক অখিল গিরি। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মন্ত্রী। ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তাতে অখিলকে পিছন দিকে চেপে ধরে সরিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে র‌্যাফ বাহিনীকে। বিধায়কও নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলেন। তার জেরেই ধস্তাধস্তি! পরে পুলিশ-র‌্যাফের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে অখিলকে।

কৃষি সমবায়ের ভোট ঘিরে শনিবার সকালে উত্তেজনা ছড়িয়েছিল কাঁথিতে। সেখানে অখিল-পুত্র সুপ্রকাশ গিরির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করা, এলাকায় ‘সন্ত্রাস’ চালানোর অভিযোগ উঠেছে। তা নিয়ে উত্তেজনার আবহে রামনগরে পুলিশ এবং বিজেপির বিরুদ্ধে তাঁকে হেনস্থার অভিযোগ তুলেছেন অখিল। তাঁর অভিযোগ, রামনগর কলেজে আধার কার্ডের প্রতিলিপি নিয়ে ভোট দিতে যাওয়ায় অনেক ভোটারকে বাধা দেওয়া হচ্ছিল। আধার কার্ডের প্রতিলিপি উপযুক্ত নথি নয় বলে জানিয়ে পুলিশ ভোটারদের বাধা দিচ্ছিল। তা নিয়ে বিবাদের খবর পেয়ে সেখানে গিয়ে তিনি হেনস্থার স্বীকার হয়েছেন বলে দাবি বিধায়কের।

অখিলের পুলিশের ধস্তাধস্তির ঘটনার পর সেখানে বিক্ষোভ দেখান বিধায়কের অনুগামীরা। ছিলেন অখিলও। তিনি বলেন, ‘‘ব্যাঙ্ক থেকে ভোটারদের কার্ড দেওয়া হয়েছে। আধার কার্ডের প্রতিলিপি নিয়ে আগেও অনেকে ভোট দিয়েছেন। পুলিশ ভোটারদের বাধা দিচ্ছিল বলেই তার প্রতিবাদ করতে গিয়েছিলাম। পুলিশ আমাকে ধাক্কা দিয়েছে। আমি আহত হয়েছি।’’ বিক্ষোভ-পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও বিশাল বাহিনী মোতায়েন করেছে সেখানে।

Akhil Giri
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy