Advertisement
E-Paper

Post Poll Violence: সিবিআই তো এল, সিট কোথায়? ভোট পরবর্তী হিংসা মামলায় ফের নালিশ যাচ্ছে হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশের পরেই বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর-সহ বিভিন্ন জেলায় গিয়ে তদন্ত করছে সিবিআই। কিন্তু সিট-এর দেখা নেই বলে অভিযোগ।

সিট-এর ভূমিকা নিয়ে আদালতে যাচ্ছেন মামলাকারীরা

সিট-এর ভূমিকা নিয়ে আদালতে যাচ্ছেন মামলাকারীরা ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২১ ১৭:৫৭
Share
Save

ভোট পরবর্তী হিংসা মামলায় হাই কোর্টের নির্দেশের পরে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কিন্তু কোথায় গেল বিশেষ তদন্তকারী দল (সিট)? এই প্রশ্ন তুলে ফের হাই কোর্টের দ্বারস্থ হতে চলেছেন মামলাকারীরা।

এই প্রসঙ্গে মামলাকারীদের একাংশের বক্তব্য, হাই কোর্টের নির্দেশের পরেই তৎপর হয়েছে সিবিআই। জেলায় জেলায় গিয়ে তদন্ত শুরু করেছে তারা। আদালত নির্দেশ দিয়েছিল অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগের ঘটনার তদন্ত করবে সিট। কিন্তু সিট-এর তরফে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তাই কার নজরদারিতে তদন্ত হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। এই অভিযোগ তুলে হাই কোর্টে আবেদন করতে চলেছেন তাঁরা। তাঁদের দাবি, দ্রুত যাতে সিট তদন্ত শুরু করে সেই বিষয়ে কোর্টের হস্তক্ষেপ চাইবেন তাঁরা।

গত ১৯ অগস্ট ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাই কোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, খুন, ধর্ষণ, অস্বাভাবিক মৃত্যুর মতো ঘটনার তদন্ত করবে সিবিআই। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্ত করবে সিট। সিটের তদন্তকারী দলের নামও জানিয়ে দেন বিচারপতিরা। তাঁরা জানান, এই পুরো তদন্তের নজরদারি করবেন সুপ্রিম কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতি। নির্দেশের পরেই বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর-সহ বিভিন্ন জেলায় গিয়ে তদন্ত করছে সিবিআই। অনেক জায়গায় বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে তদন্তকারী আধিকারিকদের। আর তার পরেই প্রশ্ন উঠল সিট-এর কার্যকারিতা নিয়ে।

Bengal post-poll Violence Calcutta High Court CBI Special Investigation Team
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy