E-Paper

প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায়

পরিবার সূত্রে খবর, গত প্রায় এক সপ্তাহ ধরে হরিমাধব মুখোপাধ্যায় কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে প্রথমে গঙ্গারামপুরের একটি হাসপাতালে ভর্তি হন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ০৮:৪০
হরিমাধব মুখোপাধ্যায়।

হরিমাধব মুখোপাধ্যায়। —ফাইল চিত্র।

সোমবার রাতে মৃত্যু হল বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়ের। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবার সূত্রে খবর, গত প্রায় এক সপ্তাহ ধরে তিনি কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে প্রথমে গঙ্গারামপুরের একটি হাসপাতালে ভর্তি হন। পরে সেখান থেকে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল। শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। এ দিন রাতে তাঁর মৃত্যু হয় বলে পরিবারের তরফে জানানো হয়েছে।

আজ, মঙ্গলবার তাঁর মরদেহ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে তাঁর বাড়িতে আনা হবে। বাংলা নাট্য জগতের সুপরিচিত এই ব্যক্তিত্ব সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার পেয়েছিলেন। তাঁর হাত ধরেই বালুরঘাটের ত্রিতীর্থ নাট্যসংস্থা গত কয়েক দশক ধরে একাধিক নাটক মঞ্চস্থ করেছে। হরিমাধববাবুর মৃত্যুতে রাজ্যের নাটকের জগতে শোকের ছায়া নেমে এসেছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Death theatre artist

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy