E-Paper

অগ্নিকাণ্ড নিয়ে পাল্টা মিছিল, চলল বিক্ষোভও

ফিরদৌসীর অভিযোগ, “মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে বিজেপি রাজনীতি করছে।” এই আবহে অগ্নিকাণ্ডের ঘটনায় জলাভূমি ভরাটের অভিযোগে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রদেশ কংগ্রেসের ডাকে রুবি মোড় থেকে আনন্দপুর পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫১
অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে আনন্দপুরে প্রদেশ কংগ্রেসের মিছিল।

অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে আনন্দপুরে প্রদেশ কংগ্রেসের মিছিল। — নিজস্ব চিত্র।

নাজিরাবাদ-অগ্নিকাণ্ডকে সামনে রেখে রাজনৈতিক তরজা আরও তীব্র হল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার ঢালাই ব্রিজ থেকে কামালগাজি পর্যন্ত মিছিল করার পরে, শনিবার ওই একই পথে পাল্টা মিছিল করল তৃণমূল কংগ্রেস। ছিলেন স্থানীয় বিধায়ক ফিরদৌসী বেগম-সহ অন্যেরা। ফিরদৌসীর অভিযোগ, “মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে বিজেপি রাজনীতি করছে।” এই আবহে অগ্নিকাণ্ডের ঘটনায় জলাভূমি ভরাটের অভিযোগে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রদেশ কংগ্রেসের ডাকে রুবি মোড় থেকে আনন্দপুর পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, “এত বড় গুদামঘর তৈরি হল, ব্যবসা চলল। দমকল-সহ নানা কিছুর ছাড়পত্র কে দিল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন ঘটনাস্থলে আসেননি? জলাভূমি ভরাট নিয়ে বিধানসভায় কেন সরব নয় বিজেপি?” যে মোমো সংস্থার কারখানা থেকে আগুন ছড়ায় বলে অভিযোগ, সেই ‘ওয়াও মোমো’-র মালিককে গ্রেফতারের দাবিতে সংস্থার নিউ মার্কেটের একটি বিপণির সামনে শাহিনা জাভেদের নেতৃত্বে বিক্ষোভ দেখিয়েছে যুব কংগ্রেস। জলাভূমি ভরাট নিয়ে ফিরদৌসীর পাল্টা দাবি, যা হয়েছে, সব বাম আমলে। প্রসঙ্গত, সিপিএম নেতৃত্ব ইতিমধ্যেই উপগ্রহ চিত্র দেখিয়ে তৃণমূল আমলে জলাভূমি ভরাটের পাল্টা অভিযোগে সরব রয়েছেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Congress

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy